হিন্দুদেবতাদের নিয়ে কুমন্তব্য! ফারুকির বিরুদ্ধে পুরনো মামলা আবারও তাজা

মিঃ গৌড় তাঁর অভিযোগে বলেছেন যে, তিনি এবং তার কয়েকজন সহযোগী একটি শো দেখতে গিয়েছিলেন যেখানে হিন্দু দেবদেবী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে রসিকতা করা হয় এবং তিনি অনুষ্ঠানটি বন্ধ করতে আয়োজকদের বাধ্য করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোনো ক্ষত আবারও চাঙ্গা হল। ফের আইনি জটে আক্রান্ত কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকী। তাঁর বিরুদ্ধে একাধিক FIR দায়ের হয়েছে। সোমবার ইন্দোর থেকে সুপ্রিমকোর্টে মুনাওয়ারের বিরুদ্ধে সমস্ত এফআইআর স্থানান্তর করা হয়েছে। অভিযোগ, মধ্যপ্রদেশে একটি শো চলাকালীন হিন্দু দেবতাদের সম্পর্কে নানারকম কুমন্তব্য করেছেন ফারুকী। যার ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় করোলের একটি বেঞ্চ দিল্লিতে প্রোডাকশন ওয়ারেন্টের বিষয়ে মিঃ ফারুকীর অন্তর্বর্তী সুরক্ষা তিন সপ্তাহের জন্য বাড়িয়েছে।

শীর্ষ আদালত এটাও স্পষ্ট করেছে যে, আবেদন বাতিলের বিষয়ে আরও বিবেচনা করা হবে। শীর্ষ আদালত ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী, মিঃ ফারুকীকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দেয়। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তাঁর মুক্তি অস্বীকার করা হয়েছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টের কাছে ফারুকীর জামিন অস্বীকার করার অন্যতম যুক্তি ছিল, সম্প্রীতি প্রচার করা সাংবিধানিক দায়িত্বগুলির মধ্যে একটি।

এফআইআর অনুসারে, ওই কমেডি শোটি ২০২১ সালের ১ জানুয়ারী ইন্দোরের ৫৬ ডুকান এলাকার একটি ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে উল্টোবাল্টা মন্তব্য করার কারণে ফারুকীর বিরুদ্ধে বিজেপি বিধায়ক মালিনী লক্ষ্মণ সিং গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় ফারুকী এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মিঃ গৌড় তাঁর অভিযোগে বলেছেন যে, তিনি এবং তার কয়েকজন সহযোগী একটি শো দেখতে গিয়েছিলেন যেখানে হিন্দু দেবদেবী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে রসিকতা করা হয় এবং তিনি অনুষ্ঠানটি বন্ধ করতে আয়োজকদের বাধ্য করেন। মিঃ ফারুকী এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। 

​

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের