সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, এফআইআর দায়ের

এবার ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কৌশিক কর্মকার নামের এক ব্যক্তি চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য এই টাকা নিয়েছিলেন সোহম। কিন্তু সেই ছবি আর তৈরি হয়নি। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।‌ তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলায় পালাবদলের পর থেকেই নানা অভিযোগের ভিত্তিতে একের পর এক নেতা-কর্মী গ্রেফতার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। যার ‘অঙ্গুলি হিলনে’ এতদিন টলিউড চলেছে। গিল্ড, ফেডারেশনে দাপট দেখিয়েছিলেন তিনি। মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ এবং অভিযোগের কারণে তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার (৫ জুন) প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। 

কৌশিক কর্মকার নামে ওই ব্যক্তি অভিযোগপত্রে জানিয়েছেন, ২০২২ সালের মাঝামাঝি সোহমের সংস্থা তাঁদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। সোহমের সংস্থা জানিয়েছিল, সোহম ও তাঁর সংস্থা সিনেমা ও ওয়েব সিরিজের প্রোডাকশনের সঙ্গে যুক্ত। সোহম নিজে একজন খ্যাতনামা অভিনেতা। এরপর সোহম তাঁদের সংস্থাকে জানিয়েছিলেন, ‘লাল সুটকেসটা’ নামে একটা ওয়েব সিরিজ সিরিজ করছে। কিন্তু পর্যাপ্ত মূলধন না থাকায় সেই ওয়েব সিরিজের কাজ শেষ করতে পারছেন না। ওই প্রোজেক্টটি শেষ করতে ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করার অনুরোধ করেন সোহম। কিন্তু, প্রথমে কৌশিকের সংস্থা এত টাকা বিনিয়োগ করতে চায়নি। এরপর সোহম নিজে তাঁদের অফিসে গিয়ে বিনিয়োগের অনুরোধ করেন। এরপর কৌশিকের সংস্থা টাকা দিয়ে দেয়। এরপর আরও ২৫ লক্ষ টাকা দাবি করলে সেটাও তারা দিয়ে দেয় সোহমের সংস্থাকে। মোট ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েও সেই ছবি আর তৈরি হয়নি বলেই অভিযোগ কৌশিকের। সেই কারণেই তাঁর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সোহম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন সোহম।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি