‘গর্ভাবস্থার শেষে জটিলতা’, এখন কেমন আছেন নেহা, জানাল অভিনেত্রীর টিম

তাঁর গর্ভাবস্থার শেষ পর্যায়ে দ্রুত পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা মর্দা (Neha Marda)। ‘বালিকা বধূ’ (Balika Badhu) ধারাবাহিকের সুবাদে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন অভিনেত্রী। ২০১২ সালে পাটনার ব্যবসায়ী আয়ুষ্মান অগ্রবালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের ঠিক ১০ বছরের মাথায় গর্ভবতী হন অভিনেত্রী। গত বছর নভেম্বরে মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। সেইমতো গত ২৬ জানুয়ারি তাঁর সাধের অনুষ্ঠান হয়। কিন্তু মা হওয়ার ঠিক মুখেই শারীরিক জটিলতার সম্মুখীন হয়েছেন নেহা।গতকালই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

ডাক্তারের পরামর্শে কয়েকদিন অভিনেত্রীকে পর্যবেক্ষণে রাখা হবে বলে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর। তবে এখন নেহা ভাল আছেন। অভিনেত্রীর টিম কিছুক্ষণ আগে নেহার কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন নেহা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ছবিতে হাসপাতালে শয্যা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে, আর একটি ছবিতে অভিনেত্রীর চুল বেঁধে দিছেন কেউ সেটাও দেখা গিয়েছে। হাসি মুখে অভিনেত্রী হাসপাতালের বিছানায় শুয়ে ছবি তুলেছেন। ছবিগুলি শেয়ার করে অভিনেত্রীর দল ক্যাপশন লিখেছেন, “তাঁর গর্ভাবস্থার শেষ পর্যায়ে দ্রুত পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছি। তাঁর শক্তির উপর সমস্ত বিশ্বাস রয়েছে। শ্রী শিবায় নমস্ত্যুভ্যম। শুভেচ্ছা, টিম নেহা মর্দা।”

বয়ের এক দশক পর প্রথম সন্তানের প্রত্যাশা করছেন নেহা মর্দা

বালিকা বধূ অভিনেত্রী নেহা মর্দা ২০১২ সালে বিয়ে করেন। চলতি বছরের শুরুর দিকে অভিনেত্রী তাঁর সাধের অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট মানুষটি আসতে চলেছে। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে অপেক্ষা করছি।’

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…