রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

Share:

নিজস্ব প্রতিনিধি : রণবীর সিংয়ের জন্মদিনের দিনে তাঁর নতুন সিনেমা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-র প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশ্যে আসার পরেই ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। তবে সব থেকে বেশি আকর্ষণ করে আরো একটি বিষয় সেটি হল, ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি।

‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় রাহুল গান্ধির নাম দেখে অবাক হলেন ? কিন্তু এটাই সত্যি। তবে এই রাহুল গান্ধি কংগ্রেস নেতা নন। অনেক নেটিজেন তাঁকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভেবে ভুল করেছেন। যআর ফলে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রভাব পড়েছে।

ছবিটির একটি ভিডিও শেয়ার করেছেন নির্মাতারা। সেখানে ভিডিওর শেষে ক্রেডিট স্লেটে নির্বাহী প্রযোজকের নাম হিসেবে দেখা গিয়েছে রাহুল গান্ধি লেখা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই ছবি শেয়ার করেছেন। কেউ কেউ লিখেছেন নির্বাচনে হেরে গিয়ে রাহুল গান্ধির ক্যারিয়ার পরিবর্তন। ধুরন্ধর ছবিতে কার্যনির্বাহী প্রযোজক। কোনো ব্যবহারকারী লিখেছেন, এটা কোন লাইনে চলে এলেন ভাইসাব?কেউ প্রশ্ন করেছেন ধুরন্ধর ছবিতে কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

এই আলোচনার মাঝে গাহুল গান্ধির ইন্সটাগ্রাম হ্যান্ডেল সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এই রাহুল গান্ধি আদৌ কংগ্রেস নেতা নন। তিনি বলিউডের সঙ্গেই জড়িত। খুব বেশি সক্রিয় না হলেও দেখা গিয়েছে কয়েকটি জনপ্রিয় বলিউড ছবি প্রযোজনা করেছেন তিনি। ভেদা, বিগ গার্লস ডোন্ট ক্রাই, মুম্বই ডায়রেজি, রুস্তম, লাকি ভাস্কর, ফারজি, আধুরা, রকেট বয়েজ, দ্য ফ্যামিলি ম্যানের মত বড় বড় ছবি প্রযোজনা করেছেন তিনি।

এই ছবিতে রণবীরকে রক্তাক্ত এবং হিংস্র বেশে দেখা গিয়েছে। ছবিতে দক্ষিণী নায়িকা সারা অর্জুনের সঙ্গে জুটি বেধেছেন অভিনেতা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত এভং অক্ষয় খান্না। তাঁদেরকেও বেশ হিংসাত্মক বেশে দেখা যাচ্ছে। যদিও রণবীরকে বহুদিন ধরেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। অবশেষে জানা গেল, তার কারণ। ধুরন্ধরে অভিনেতার লুক গোপন রাখার জন্যই এতদিন প্রকাশ্যে আসেননি রণবীর।

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!