সমালোচকদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে বিতর্কে ‘বর্ডার ২’-এর প্রযোজক

এছাড়া অনেক কন্টেন্ট নির্মাতা বরুণ ধাওয়ানের অভিব্যক্তির উপহাস করে ভিডিও তৈরি করছেন। অনেকেই বলেছেন, বরুণকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত দেশাত্ম বোধক ছবি ‘বর্ডার ২’। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান রিলিজ করেছে। যা ভক্তদের আবারও নস্ট্যালজিক করে তুলেছে। নব্বইয়ের দশকে ফিরিয়ে দিয়েছে। ছবিটি নতুনভাবে দর্শকদের কাছে নিয়ে আসছে নির্মাতারা। পুরোনো কাস্টদের তালিকায় ছবিতে শুধুমাত্র সানি দেওল রয়েছেন। পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি রয়েছেন। এটি ১৯৯৭ সালের ‘বর্ডার’-এর সিক্যুয়েল।প্রায় ২৮ বছর পর নতুনভাবে ফিরছে ছবিটি। যাই হোক, গত সোমবার (৪ জানুয়ারী) রিলিজ করেছে ছবির প্রথম গান এবং বিখ্যাত গান ‘ঘর কব আওগে’। একাধিক গায়কদের সুরে নতুনভাবে তৈরি করা হয়েছে গানটি। যাতে সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি সবাইকেই চিত্রিত করা হয়েছে। গানে সবার অভিনয় ঠিক থাকলেও বরুণ ধাওয়ানের অভিনয় দৃষ্টিকটু লেগেছে নেটিনাগরিকদের।

অনেকেই দাবি করেছেন, তাঁকে এই ছবিতে নেওয়াই উচিত হয়নি। তিনি ওভার অ্যাক্টিং করছেন। এছাড়া অনেক কন্টেন্ট নির্মাতা বরুণ ধাওয়ানের অভিব্যক্তির উপহাস করে ভিডিও তৈরি করছেন। অনেকেই বলেছেন, বরুণকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অর্থপ্রদানের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এবার এই বিষয়ে মুখ খুললেন ‘বর্ডার ২’-এর প্রযোজক নিধি দত্ত। সমালোচকদের একহাতে নিলেন তিনি এবং দেশদ্রোহী বলে কটাক্ষ করলেন। আরও বলেছেন, যাঁরা বরুণকে নামিয়ে আনার জন্য কন্টেন্ট নির্মাতা এবং প্রভাবশালীদের অর্থ প্রদান করছেন তাঁরা ‘জাতীয়তাবিরোধী’। কিছু ইনস্টাগ্রাম প্রভাবশালী বলেছেন, কয়েকজন Border2-তে বরুণকে অপমান করার জন্য একটি পূর্ণাঙ্গ এজেন্ডা চালাচ্ছেন। বডি-শেমিং থেকে শুরু করে তাঁর অভিব্যক্তিগুলি বেছে বেছে লক্ষ্যবস্তু করছেন। তাঁর অভিনয় ছবির জন্য পুরোপুরি উপযুক্ত। এই নোংরা খেলা বন্ধ করা দরকার। এর উত্তরে, নিধি দত্ত লিখেছেন, “সমস্ত জাতিবিরোধীদের অভিনন্দন। যারা এই প্রজন্মের একজন অভিনেতার সুনাম নষ্ট করার জন্যে অর্থ
ব্যয় করছেন। এটি আপনার ফিল্ম ইন্ডিয়া! আশা করি দর্শকরা এই লোকদের খুঁজে বের করবেন।

 

সম্প্রতি, বরুণের একটি ইনস্টাগ্রাম পোস্টে, একজন ভক্ত মন্তব্য করেছিলেন, “ভাই আপনার অভিনয় নিয়ে নোংরা নোংরা মন্তব্য করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন?” ভক্তের উত্তরে অভিনেতা লিখেছেন, “এই কটাক্ষের জন্যে গানটি হিট হয়ে গেছে, আপাতত এই আনন্দ আমি উপভোগ করছি।” ছবিতে আরও চারজন মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন, মোনা সিংহ, সোনম বাজওয়া, আনিয়া সিংহ এবং মেধা রানা। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিংহ, যিনি এর আগে অনেক পঞ্জাবি ছবি পরিচালনা করেছেন এবং অক্ষয় কুমার অভিনীত কেশরীও পরিচালনা করেছেন।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!