‘লোক সঙ্গীতের নামে অশ্লীলতা’ ‘চোলি কে পিছে’-গান নিয়ে আজও বিতর্ক তুঙ্গে

যা ১৯৯০-এর দশকের সবচেয়ে বড় হিট ছবি ছিল। সম্প্রতি PTI-এর সাক্ষাৎকারে ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে একাধিক অজানা তথ্য তুলে ধরেন সুভাষ ঘাই

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া বিতর্কে সামিল বলিউডের আইকনিক গান ‘চোলি কে পিছে’। গানটি গেয়েছিলেন ইলা অরুণ এবং অলকা ইয়াগনিক। সুপারহিট সিনেমা ‘খলনায়ক’ এর পপুলার গান এটি। তবে নতুন করে কোনও বিতর্ক না জন্মালেও পুরোনো স্মৃতিমন্থন করেই বিতর্ককে চাঙ্গা করলেন ছবির পরিচালক সুভাষ ঘাই। ‘চোলি কে পিছে’ মূলত একটি লোকগীতি হিসাবেই ছবিতে দেখানো হয়েছিল। রবিবার ৩০ বছরে পদার্পণ করেছে এই ছবি। যা ১৯৯০-এর দশকের সবচেয়ে বড় হিট ছবি ছিল। সম্প্রতি PTI-এর সাক্ষাৎকারে ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে একাধিক অজানা তথ্য তুলে ধরেন সুভাষ ঘাই।

তাঁর কথায়, “খল নায়কের আমার সবচেয়ে কাছের স্মৃতি হল যখন লোকেরা ‘চোলি কে পিছে’ গানটিতে অশ্লীল আখ্যা দিয়েছিলেন। এটি আমার জন্য একটি বিরাট ট্র্যাজেডি ছিল। কারণ আমরা এটিকে একটি লোকসঙ্গীত হিসাবে বিবেচনা করেছিলাম। কিন্তু যখন ছবিটি মুক্তি পেল, তখন ছবি নিয়ে মারাত্মক বিক্ষোভের সৃষ্টি হয়। লোকেরা দাবি করে গানের প্রতিটি লাইনে অশ্লীলতা ভরপুর। ঘোমটার নিচে কি আছে, এটি আবার কেমন কথা। আমার মনে আছে, একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র লিখেছিল ‘গানটি ভারতীয় সিনেমার একটি ধ্রুপদী অংশ’, তখনই স্বস্তি পেয়েছিলাম।” খ্যাতনামা গীতিকার আনন্দ বক্সির লেখা ‘চোলি কে পিছে’, প্রবীণ সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে বাঁধা।

গানটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মাধুরী দীক্ষিত ও নীনা গুপ্তা। ছবিতে সঞ্জয় দত্ত অ্যান্টি-হিরো বল্লুর চরিত্রে, জ্যাকি শ্রফ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। এমনকী শুধুমাত্র চোলি কে পিছে-গানটিই একমাত্র বিতর্কের অংশ ছিল না। ছবিতে সঞ্জয় দত্ত একজন সন্ত্রাসী চরিত্রে অভিনয় করেছিলেন, ছবিটির মুক্তির দু মাস আগেই গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেই নিয়েও বিতর্ক ডানা মেলেছিল। তবে শেষমেশ সমস্ত বিতর্ককে ছাপিয়ে ছবিটি দুর্দান্ত হিট হয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছিলেন, অনুপম খের, সিদ্ধার্থ রান্ডেরিয়া, অলোকা মুখার্জি, রাম্যা কৃষ্ণান এবং প্রমোদ মাউথো।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে