লাকি আলির বিশেষ পোস্ট ঘিরে বিতর্ক, গায়কের পাল্টা জবাবে ‘থ’ নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিশ্বনবী হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে অশান্তির বাতাবরণ। এই দাবানলের অগ্নিশিখা পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া জেলার একাংশে রীতিমতন তাণ্ডব শুরু হয়েছে। যার জেরে রীতিমতন উত্যক্ত রাজ্যবাসীরা। এমনকী দেশের বিচ্ছিন্ন অংশে ধিকধিক আগুন জ্বলছে। এই অবস্থায় পয়গম্বর বিতর্কে নিজের নাম জড়ালেন ভারতীয় পপ গায়ক লাকি আলি (Lucky Ali)। সম্প্রতি, তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্ক দানা বাধে। কিন্তু গায়কের মুখ থেকে আসল কথা জানার পর, নেটিজেনরা বিতর্ক তো দূর, উল্টে প্রশংসায় ভরিয়ে দেন গায়ককে। ব্যাপারটি ঠিক কি?

আসলে হজরত মহম্মদকে নিয়ে বিতর্কের মাঝেই লাকি আলি ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট করে লেখেন “আই লাভ মহম্মদ”। অর্থাৎ তিনি যে হজরত মহম্মদকে ভালবাসেন সেটাই সর্বসমক্ষে জানালেন। কিন্তু এই পোস্ট করেও শান্তি নেই, এমন পোস্টের পরেই শুরু হয় গোলমাল। বিশেষ করে, উগ্র হিন্দুত্ববাদীরা লাকির পোস্টের নিচে নানা কটু কথা লিখতে শুরু করেন। অনেকে আবার ‘জয় শ্রী রাম’ খোঁচা দিলে সেখানেই প্রায় হাজার খানেকের বেশি লাইক পড়ে। এরপরেই গায়ক এক ব্যক্তির ‘জয় শ্রী রাম’ মন্তব্যের জবাবে লেখেন “আপনি আমার ভাই”। এরপরেই পরিস্থিতির বদল ঘটে। লাকির এহেন মন্তব্যে লাইকের বন্যা বয়ে যায়। সকলেই গায়ককে প্রশংসা করে বলতে শুরু করেন, নেটিজেনরা গায়ককে যেভাবে আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করেন, তাতে গায়ক রাগ তো দূরের কথা, বরং যেভাবে বুদ্ধি কাজে লাগিয়ে উপযুক্ত জবাব দিলেন, তাতে গায়কের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই। নেটিজেনরা গায়ক কে তাত কুর্নিশ জানিয়েছেন।

প্রসঙ্গত, হজরত মহম্মদকে বিতর্কের মধ্যেও বিজেপি নেত্রী নূপুর শর্মার পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ভেঙ্কটেশ প্রসাদ। এমনকী ‘উদারপন্থী’দের একহাতে নিয়েছেন গৌতম গম্ভীরও। প্রসাদ কয়েকটি টুইট করে বুঝিয়ে দেন যে, দেশের বর্তমান বাতাবরণ একেবারেই সমর্থনযোগ্য নয়। নূপুর শর্মাকে যে ভাবে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তা খুবই লজ্জাজনক। অন্যদিকে প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর (Gautam Gambhir) টুইট করে লেখেন, “একজন মহিলা নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তা খুবই লজ্জার।”

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়