‘করোনা মহামারী মুভি মাফিয়াদের রাজত্ব থামিয়ে দিয়েছে’: প্রকাশ রাজ

এটাই এই মাধ্যমের সৌন্দর্য। আগে আমাকে কিছু লাউড ফিল্ম করতে হতো। কারণ এর জন্য একটি নির্দিষ্ট শ্রোতা ধরে রাখত। বলা চলে, আমার স্টারডম সেই কারণেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। শুধু দক্ষিণী নয়, একাধিক বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে মানুষ তাঁকে বেশি চেনে দাপুটে খলনায়ক হিসেবেই। যদিও বাস্তবে এই অভিনেতার ব্যক্তিত্ব অতি সাধারণ। যতই ছবিতে তিনি দুষ্টু লোকের ভূমিকায় অভিনয় করুক না কেন, আদতে তিনি বড্ড শান্ত মানুষ।

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানারকম স্পষ্ট বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে, ট্রেন্ডিং বিনোদন মাফিয়া প্রসঙ্গে কিছু বক্তব্য প্রকাশ করেছেন। প্রকাশকে পরবর্তীতে Zee5-এর স্পাই থ্রিলার মুখবীরে একজন বুদ্ধিমান গোয়েন্দা অফিসার হিসাবে দেখা যাবে৷ যদিও এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই মুখবীরকে রাজির সঙ্গে তুলনা করেছেন।

কারণ উভয় গল্পই ভারতীয় গুপ্তচরদের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুটি ছবির তুলনা নিয়ে অভিনেতা চিন্তিত কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তা মনে করি না। মুখবিরের কথা বললে দুই দেশের কথা বলা হচ্ছে না। আমি মনে করি না এটি অনুরূপ। গল্পটি দেশপ্রেমের দৃষ্টিভঙ্গিতে তৈরি করা হয়েছে।” তিনি বিশ্বাস করেন যে, “সাম্প্রতিক অতীতেও, আমরা এমন অনেক সিরিজ বা গল্প দেখছি যা জীবনের খুব টুকরো টুকরো গল্প নিয়ে তৈরি। মানুষ কোলাহলে ক্লান্ত। তাই এই কোলাহল থেকে বেরিয়ে আসতে, এই ধরণের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।”

সম্প্রতি সিনেমা এবং নৈপুণ্য সম্পর্কে আলোচনায় মুভি মাফিয়া শব্দের একটা আকর্ষণীয় দিক রয়েছে। “মুলত সিনেমা একটি ভাষা। এটি একটি নদীর মত প্রবাহিত হয়েছে এক কালে কিন্তু লোকেরা তা বন্ধ করে দিয়েছিল। মানুষ এখন আড়াই ঘন্টার গল্প দেখতে বেশি পছন্দ করে না।” অভিনেতার মতে, ওয়েব স্পেসের বিস্তার অনেক অভিনেতার জন্য দরজা খুলে দিয়েছে। যারা সিনেমায় সুযোগ পায় না সবসময়, তাঁদের কাছে এক ওয়েব স্পেস দারুণ উপকারী হয়ে উঠেছে।

তিনি শেয়ার করেছেন, “এটাই এই মাধ্যমের সৌন্দর্য। আগে আমাকে কিছু লাউড ফিল্ম করতে হতো। কারণ এর জন্য একটি নির্দিষ্ট শ্রোতা ধরে রাখত। বলা চলে, আমার স্টারডম সেই কারণেই। তবে এখন আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না কারণ দর্শকের সংখ্যা এখন অনেক বেশি।” মুখবীরে আরও অভিনয় করেছেন জেইন খান দুররানি এবং আদিল হুসেন। শিবম নায়ার এবং জয়প্রদ দেশাই পরিচালিত, সিরিজটি আগামিকাল অর্থাৎ ১১ নভেম্বর থেকে Zee5-এ প্রিমিয়ার হবে। তবে অভিনেতার হাতে বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে, যার মধ্যে ভারিসু, কাবজা এবং শকুন্তলম রয়েছে।

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার