দ্বিতীয়বার করোনার কবলে অক্ষয়, যাচ্ছেন না ‘কান চলচ্চিত্র উৎসব’ এ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুটা ভাল গেলেও, ফের করোনা মরসুম জাহির হচ্ছে দেশে। ইতিমধ্যেই দেশে আবার করোনা, দাপট দেখাতে শুরু করেছে। আর এই প্রকোপ সর্বপ্রথম গিয়ে পড়েছে বিনোদন মহলে। হ্যাঁ, দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন বলিউডের খিলাড়ি কুমার, অভিনেতা অক্ষয় কুমার। গতকালই তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর এই খবর খিলাড়ি কুমার নিজেই তাঁর টুইটারে শেয়ার করেছেন। আর শনিবার এই খবর জানাজানি হওয়া মাত্রই মাথায় হাত পড়েছে সবার। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ‘কান চলচ্চিত্র উৎসব’! সেখানে এ বার রেড কার্পেট হাঁটার কথা ছিল অক্ষয়ের। কিছুদিন আগেই জানা গিয়েছে যে, এবার কানে রেড কার্পেটে হাঁটবেন খিলাড়ি কুমার, এ আর রহমান সহ আরো অনেকে। কিন্তু খিলাড়ি কুমারের আর যাওয়া হলনা।

কারণ করোনা সারতেই নায়কের দু’সপ্তাহ কেটে যাবে। ১৪ দিন হোম আইসোলেশন প্রথায় ভুক্ত হবেন নায়ক।এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করে অক্ষয় জানিয়েছেন, “আমি সত্যিই Cannes2022 ইন্ডিয়া প্যাভিলিয়নে যাওয়ার জন্যে অপেক্ষায় ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমি এখন কোভিড আক্রান্ত। এখন আমাকে বিশ্রাম নিতে হবে। আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালবাসায় আমি খুব শীঘ্রই সেরে উঠব। তা ছাড়া, আমি ভালই আছি।’’

 

সপ্তাহের শুরুতেই জানা গিয়েছিল, ‘কান ২০২২’-এ এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে, অক্ষয়, বলিউড সুর-তারকা এআর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কপূর-সহ আরও অনেকেই। তবে বাকিরা যেতে পারলেও বাদ পড়ে গেলেন অক্ষয়, সৌজন্যে নায়কের করোনা আক্রমণ।

যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক নায়ক, সেই কামনাই করছেন গোটা দেশবাসী।২০২১-এর এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা। আর এক বছর ঘুরতে না ঘুরতেই এবং সকল সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার আক্রান্ত হলেন অক্ষয়। কিছুদিন আগেই অক্ষয় এবং বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার অভিনীত তাঁদের আসন্ন ছবি ‘পৃথ্বীরাজ’ এর ট্রেলার মুক্তি পেয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক