এই মুহূর্তে

‘ক্রুদের বকেয়া না মিটিয়ে তাঁদের আটকে রেখেছিলেন পরিচালক অনিল শর্মা’, বিস্ফোরক আমিশা

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ২৩ বছর পর ফিরছে সানি আইকনিক অভিনেতা সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। এই ছবির প্রথম সংস্করণটি বক্সঅফিসে ব্যপক সাড়া ফেলার পর ছবিটির ফ্রাঞ্চাইজির দাবি তুলেছিলেন  ভক্তরা। তারপর অনেকগুলি বছর পেরিয়ে গিয়েছে। সানি ও আমিশা দুজনেই অভিনয় থেকে বেশকিছু বছর বাইরে ছিলেন। তাই নির্মাতারা চাইলেও সানি-আমিশার সময়ের কারনে ছবিটি তৈরি হতে এত বছর দেরি হয়ে গেল। যাই হোক, এখন ছবি মুক্তির জন্য প্রস্তুত। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘গদর ২’। ছবিতে তারা সিংয়ের চরিত্রে অভিনয় করছেন আইকনিক অভিনেতা সানি দেওল এবং তাঁর স্ত্রী সাকিনার ভুমুকায় অভিনয় করছেন আমিশা প্যাটেল। কিন্তু তবুও গোঁড়ায় গলদ! দিন কয়েক আগেই আমিশা প্যাটেল, তাঁর আসন্ন ছবির সেট সম্পর্কে একাধিক বিস্ফোরক  তথ্য প্রকাশ করেছেন তাঁর সমাজ মাধ্যম পাতায় এবং ছবির পরিচালক অনিল শর্মার উপর একাধিক অভিযোগ এনে ক্ষোভ উগড়ে দিলেন। তাঁর দলের ‘অব্যবস্থাপনা’  প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।

একটি টুইটার পোস্টে, অভিনেত্রী  পরিচালক অনিল শর্মাকে শ্যুট চলাকালীন অপ্রফেশনাল হওয়ার অভিযোগে বিদ্ধ করেছেন। আমিশার কথায়, “গদর ছবির শুটিং শেষে সেটের অনেক ক্রু মেম্বারদের  বেশিরভাগ বিল মেটানো হয়নি, তাঁদের আবাসন বিল মেটানো হয়নি। নির্দিষ্ট কাস্ট এবং ক্রুদের গাড়ি সরবরাহ করতে তাঁরা ব্যর্থ হন, তাই তাঁরা আটকা পড়ে গিয়েছিলেন।’

এছাড়াও অভিনেত্রী আরও বলেন, “অনেক প্রযুক্তিবিদ যেমন মেক আপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনারদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয়নি! চণ্ডীগড় বিমানবন্দরে চূড়ান্ত দিনে খাবারের বিল অবৈতনিক রেখে দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট কাস্ট এবং ক্রু সদস্যদের আটকে রেখে গাড়ি সরবরাহ করা হয়নি! আরেকটি উদ্বেগের কারণ ছিল, গদর 2-এর চূড়ান্ত সময়সূচী শেষ হয় চন্ডিগড়ে মে-তে। শেষমেশ জী স্টুডিও এসে সমস্ত বকেয়া পরিশোধ করে, তাই তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ তারা না থাকলে ছবির শুটিং আজ অধরাই থেকে যেত। তারা খুবি পেশাদার কোম্পানি! শরিক প্যাটেল, নীরজ জোশী, কবীর ঘোষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনিল শর্মা দ্বারা সৃষ্ট এই সমস্যাগুলি সংশোধন করেছে জী প্রোডাকশন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

‘হাওয়া হাওয়া’ গানের জন্যে আমাকে ৪৫ লক্ষ টাকা দিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা’, বড় দাবি পাক গায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ