চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর অসুস্থ অঙ্কুশ, হাসপাতালে ভর্তি, হল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি: অঙ্কুশ হাজরা, টলিউডের সুপারস্টার, তাঁর ঝুলিতে রয়েছে ব্লকবাস্টারের লম্বা লাইন। কিন্তু ইদানিং তাঁর একাধিক ছবি তেমন বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি। তাঁকে শেষ দেখা যায় কুরবানে। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধে ছিলেন তিনি ছবিতে। কিন্তু ছবি বক্সঅফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে অভিনেতা খুব শীঘ্রই প্রযোজক হিসাবে হাতে খড়ি দিতে চলেছেন। সদ্য মুক্তি পেয়েছে অঙ্কুশ হাজরার ‘মির্জা’র টিজার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ।

ছবিতে তিনি প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে জুটি বাঁধছেন। কিন্তু যাই হোক, নিজের প্রথম ছবি জন্যে সেইমতো মজা করতে পারছেন না অভিনেতা। কেন? আসলে পায়ের যন্ত্রণায় অনেকদিন ধরেই ভুগছেন তিনি। মির্জা আদ্যোপান্ত অ্যাকশন ছবি। একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয়ের করছেন তিনি। কিন্তু পায়ের বড় সমস্যা নিয়েই সব অভিনয় করেছেন অভিনেতা। আসলে দীর্ঘদিন ধরে পায়ে সিস্ট নিয়ে ভুগছেন অঙ্কুশ হাজরা। আজ শুক্রবার হল তাঁর অস্ত্রোপচার। অপারেশন টেবিলের গাউন পরে ফেসবুকে নিজেই ছবি পোস্ট করলেন অভিনেতা। সেখানেই অস্ত্রোপচারের কথা জানালেন অঙ্কুশ। অভিনেতার কথায়, পায়ের অসহ্য যন্ত্রণা নিয়ে মির্জার ৯৮ শতাংশ শ্যুট শেষ করেছেন তিনি। কিন্তু যন্ত্রণা আর সহ্য করতে না পেরেই শেষে অপরাশনের সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

তবে অপারেশনের সুস্থ হয়ে একটি বিশাল বড় ডান্স নম্বরে অভিনয় করবেন তিনি। কিন্তু তারকাকে এই অবস্থায় দেখে তাঁর ভক্তরা উদ্বিগ্ন। নায়কের সুস্থতার কামনা করছেন। উল্লেখ্য, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রথম ছবি ‘মির্জা’। ছবিতে আরও অভিনয় করছেন, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর, প্রিয়া মণ্ডল, শান্তিলাল মুখোপাধ্যায়। আসন্ন ইদেই মুক্তি পাবে ‘মির্জা: পার্ট ১ জোকার’ (Mirza Movie)।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ