‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

'ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন?' রাখির বিজ্ঞাপন বিতর্কে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। এ বছরের রাখির বিজ্ঞাপনের সারপ্রাইজ মুখ অভিনেত্রী কৃতি শ্যানন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন?’ রাখির বিজ্ঞাপন বিতর্কে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। এ বছরের রাখির বিজ্ঞাপনের সারপ্রাইজ মুখ অভিনেত্রী কৃতি শ্যানন। একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচার মুখ হয়েছেন তিনি। সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, বক্ষ বিভাজিকা উন্মুক্ত পোশাকে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন কৃতি। তাতেই অভিনেত্রীকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটপাড়ার একাংশ। কেউ কেউ দাবি করেছেন, কৃতির এই সাজ ভারতীয় সংস্কৃতির জন্যে অসম্মানজনক। ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানে কৃতির পোশাক বেমানান। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সমালোচকদের ‘সংস্কৃতি’র পাঠ পড়ালেন অভিনেত্রী।

 

তাঁর কথায়, ‘উৎসবের সংজ্ঞা আপনার পোশাকে নয়, বরং আপনার আবেগে থাকে। রাখি বন্ধন হল সুরক্ষার একটি বন্ধন। আমি আর আমার বোন একে অপরকে রাখি পরাই। আমরা জানি, ভাইয়ের মতো আমরাও একে অপরকে রক্ষা করতে পারি। আমরা একে অপরের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি। তাই উৎসবকে আবেগ ও ঐতিহ্য দিয়ে সংজ্ঞায়িত করুন, পোশাক দিয়ে নয়।’ এরপর তিনি ওই বিজ্ঞাপনে কুকুরটির উপস্থিতির কারণ ব্যাখ্যা করে লেখেন, ‘এই প্রার্থনা ও প্রতিজ্ঞা আমাদের কুকুরগুলির ক্ষেত্রেও প্রযোজ্য! সর্বোপরি, ওরাও তো পরিবারেরই অংশ।’ এরপর সংস্কৃতির সঙ্গে পোশাকের বিচার করার প্রথা নিয়ে অভনেত্রী বলেন, ‘আমরা নারীদের কী পরতে হবে তা বলা কবে বন্ধ করব? সময়ের সঙ্গে সঙ্গে জাতিগত ফ্যাশনের বিবর্তন ঘটেছে, কিন্তু এখনও একজন নারীর নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়েই মাপা হয়। সংস্কৃতি ও ঐতিহ্য নারীদের মনে থাকে, তাঁর পোশাকে নয়।’

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক