স্ক্রিপ্ট পছন্দ নয় আমিরের, স্থগিত হয়ে গেল ‘দাদাসাহেব ফালকে’র বায়োপিকের শুটিং

স্থগিত হয়ে গেল ভারতীয় চলচ্চিত্রের জনক 'দাদাসাহেব ফালকে' বায়োপিকের শুটিং, মিস্টার পাফেক্টশনিস্ট আমির খানের দাবিতে হতবাক পরিচালক রাজকুমার হিরানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থগিত হয়ে গেল ভারতীয় চলচ্চিত্রের জনক ‘দাদাসাহেব ফালকে’ বায়োপিকের শুটিং, মিস্টার পাফেক্টশনিস্ট আমির খানের দাবিতে হতবাক পরিচালক রাজকুমার হিরানি। কিন্তু ‘দাদা সাহেব ফালকে’ নিয়ে ছবি বানানোর পরিকল্পনা বহুদিনের আমির খান এবং রাজকুমার হিরানির। কিন্তু কেন সাধের প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন পরিচালক-প্রযোজক জুটি? জানা গিয়েছে, আমির খানই ছবির স্ক্রিপ্ট নিয়ে মতবিরোধ দেখিয়েছেন। তিনি স্ক্রিপ্টে আরও কৌতুক, আবেগপূর্ণ উপাদানের আশা করেছিলেন। কিন্তু স্ক্রিপ্টে এই উপাদানগুলির অভাব রয়েছে বলে দাবি করেছেন আমির খান। আর সুপারস্টারের এই প্রতিক্রিয়াও লেখকদের অবাক করেছে। যার ফলে ২০২৫ সালের অক্টোবরে শুটিংয়ের পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গিয়েছে। অথচ এই ছবির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করছিলেন ভক্তরা। তাই আমির খানের এই সিদ্ধান্ত দর্শকদের হতাশ করেছে।

‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মতো ব্লকবাস্টার হিট দেওয়ার পরে ভক্তরা আবারও এই জুটিকে একসঙ্গে দেখার আশা করেছিলেন। কিন্তু এখন প্রকল্পটি স্থগিত হয়ে গিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, “আমির খান রাজকুমার হিরানি এবং অভিজাত যোশীর কাছ থেকে দাদাসাহেব ফালকে-র চিত্রনাট্য শোনার পর মনে করেছিলেন যে, চিত্রনাট্যে ছবি হিট হওয়ার জন্যে পর্যাপ্ত উপাদান নেই। এখানে আরও হাস্যরস, নাটক এবং আবেগ থাকা উচিত ছিল। তাই আমির রাজুকুমার হিরানিকে স্ক্রিপ্টটি আবার লেখার জন্য অনুরোধ করেছেন।” তবে আমির খানের এই প্রতিক্রিয়ায় লেখকরা হতবাক হয়ে গিয়েছেন রাজকুমার হিরানি। সুপারস্টারের এই প্রতিক্রিয়া লেখকদের কাছেও এক ধাক্কার সমান। এখন তারা পরবর্তী কী করবেন তা ভেবে দেখছেন।
ছবির শুটিং শিডিউল এখন পিছিয়ে দেওয়া হয়েছে।

এই বায়োপিকের শুটিং ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন আর তা হচ্ছে না। আর এই প্রকল্পটি স্থগিত থাকায়, আমির খান ইতিমধ্যেই নতুন স্ক্রিপ্ট অনুসন্ধান শুরু করেছেন এবং চলচ্চিত্র শিল্পের বিভিন্ন প্রকল্পের কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?