এই মুহূর্তে




দেশকে গুরুত্ব না দিয়ে পাশ্চাত্য গানে নাচ, অগস্ত্য-সুহানার নাচ ঘিরে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিনিধি: বাবা শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তির ১৫ দিন আগেই মুক্তি পাচ্ছে মেয়ে সুহানার প্রথম ডেবিউ ছবি ‘দ্য আর্চিস’। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি। কয়েক যুগ আগের ভারতীয় সমাজের প্রেক্ষাপটে ছবিটি তৈরি করেছেন জোয়া আখতার। যাতে মুখ্য চরিত্রে সুহানার পাশাপাশি আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। তিনজনেই এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। ছবির প্রথম পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কেনই বা হবেনা, তাঁদের রক্তে যেন বইছে অভিনয়। তাই একটু বাড়তি উত্তেজনা ভক্তদের মধ্যে। গতকাল থেকে ছবির প্রচার শুরু করেছেন নির্মাতারা। একটু ভিন্নভাবে সকল স্টারকিড ছবির প্রচার শুরু করলেন। গতকাল ‘দ্য আর্চিস’ ইভেন্টে যোগ দিয়েছিলেন, সুহানা, অগস্ত্য এবং খুশিরা।যদিও দর্শকদের মধ্যে সুহানা, অগস্ত্যকে নিয়ে একটু বেশিই উত্তেজনা। কেননা, জল্পনায় উঠছে সুহানার সঙ্গে প্রেম করছেন অগস্থ্য। ছবির শুটিং থেকে অমিতাভ নাতিকে মন দিয়েছেন শাহরুখ কন্যা। যদিও এই বিষয়ে কেউই কিছু জানায়নি এখনও। তবে গতকাল ইভেন্টের মঞ্চে বার্বি লুকে সুহানা এবং অগস্ত্যর নাচ একেবারে মন জয় করে নিয়েছে দর্শকদের। গ্রুপের পাশাপাশি দুজনে আলাদা করে থাই নাচও নেচেছেন। রযা নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বিশেষাধিকার নিয়ে সুহানা এবং অগস্ত্যকে নিন্দা করছেন, এবং এই স্বজনপ্রীতি বিতর্ক তুলেছেন।

এদিন বহু রঙা পোশাকে একেবারে বার্বি লুকে হাজির হন বাদশা কন্যা সুহানা খান। দারুণ দেখাচ্ছিল তাঁকে, অন্যদিকে অগস্ত্যও সমস্ত বি-টাউন অভিনেতাদের কঠিন চেহারায় হারিয়ে দিতে অবতীর্ণ হয়েছেন। সুহানা এবং অগস্ত্য উভয়ই বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। এদিন মঞ্চে দ্য আর্চিস থেকে একাধিক গানে নৃত্য পরিবেশন করেছেন সুহানা এবং অগস্ত্য আর গ্রুপ। যা দেখে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “নেপো বাচ্চারা বিদেশী নাচ করছে, তারা কী ভাবছে ভারতীয় জনসাধারণ এটা পছন্দ করবে..ভারতনাট্যম, কথা কালি, কুচিপুডি নাচুন প্লিজ। কিছু ফিরং নাচ নয়…”। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “বিলিওনিয়ারের প্রতিভা শূন্য।” আরও একজন ব্যবহারকারী বলেছেন, “যখন আপনি নিজের সংস্কৃতির প্রচার না করে পশ্চিমাদের খারাপভাবে অনুলিপি করেন তা বোকামির সঙ্গে সাক্ষাত ঘটায়”। তবে এদিন ‘দ্য আর্চিস’-এর প্রমোশনাল ইভেন্টে সুহানা খান এবং অগস্ত্য নন্দার ‘ভা ভা ভুম’ গানে তাঁদের রসায়ন একাধিক মানুষের মন জয় করে নিয়েছে। দুজনের বুদ্ধিমত্তা এবং পদক্ষেপ দর্শকদের তাঁদের সম্পর্কে আরও জানতে পাগল করে তুলেছে।

আর্চিস ট্রেলার অনুযায়ী, ছবির ছয়টি বাচ্চাই তাঁদের অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হচ্ছে, কিন্তু সুহানা খানের অভিনয় আলাদা ছিল। আর অগস্ত্যকে অনেকেই তাঁর মামু এবং বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের মতো বলে অভিহিত করছেন।’দ্য আর্চিস’-এ আরো অভিনয় করছেন, বেদাং রায়না, মিহির আহুজা, কোয়েল পুরি, যুবরাজ মেন্ডা এবং অদিতি সায়গল।’দ্য আর্চিস’-এর গল্পটি ‘দ্য আর্চিস’ কমিকসের উপর ভিত্তি করে তৈরি। যা ৬০ এর দশকের। ছবিতে, অগত্যা নন্দাকে কখনও কখনও আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায় ভেরোনিকা লজ (সুহানা খান) এর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এবং কখনও তাকে খুশি কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ