প্রকাশ্যে এল ৯৬তম অ্যাকাডেমি অনুষ্ঠানের দিনক্ষণ

ABC নেটওয়ার্ক থেকে ১০ মার্চ সরাসরি সম্প্রচারিত হবে অস্কার। এবারেও লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই তো গত মাসেই অনুষ্ঠিত হয়ে গেল ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ গোটা বিশ্বের চলচ্চিত্র মহলের অত্যন্ত সম্মানিত পুরস্কার ‘অস্কার’ (Oscar)। বিশ্বের সেরা মৌলিক গান হিসেবে এবার অস্কার জিতেছে ভারতীয় ছবি ‘RRR’- এর নাটু নাটু। এছাড়াও সেরা তথ্যচিত্রের বিজেতা হয়েছে তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। প্রায় ১৪ বছর পর ভারতে জোড়া অস্কার প্রবেশের আনন্দে এখনো গদগদ ভারতীয়রা।

সুতরাং এখনও ২০২৩-এর অস্কারের জ্বর পুরোপুরি কাটেনি। ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কারের হ্যাঙ্গোভার কাটতে না কাটতেই প্রকাশ্যে এসে গেল ২০২৪ সালে অনুষ্ঠান ৯৬তম অস্কারের দিনক্ষণ। সোমবার ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স’-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে, ৯৬তম অস্কার অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১০ মার্চ। খবরটি আকাদেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘দিনটা সেভ করে রাখুন। দ্য ৯৬ অস্কার ২০২৪ সালের ১০ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে।’

পাশাপাশি জানিয়ে দেওয়া হল, ২০২৪ সালের অস্কারের জন্য আগামী ১৮ নভেম্বর ২০২৩ এর মধ্যে সাধারণ বিভাগে মনোনয়ন জমা দিতে হবে। এরপর ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের কাজ। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ ডিসেম্বর। ২০২৪ সালের জানুয়ারির ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে নমিনেশন ভোটিং। এরপর সেই তালিকা প্রকাশিত হবে ২৩ জানুয়ারি। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে চলবে চূড়ান্ত পর্যায়ের ভোটিং। ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ১২ ফেব্রুয়ারি অস্কারে মনোনীত ব্যক্তিদের লাঞ্চিয়ন পার্টির আয়োজন করা হবে। ABC নেটওয়ার্ক থেকে ১০ মার্চ সরাসরি সম্প্রচারিত হবে অস্কার। এবারেও লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে