২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, অবশেষে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ

২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল! অবশেষে পঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে দিল্লিতে কনসার্টের অনুমতি দিল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল! অবশেষে পঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে দিল্লিতে কনসার্টের অনুমতি দিল দিল্লি পুলিশ। আগামী ৩০ অক্টোবর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে গায়কের কনসার্টের কথা ছিল। যেটি তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অংশ। ইতিমধ্যেই শোয়ের বুকিংও প্রায় শেষ। কিন্তু আচমকাই গতকাল ‘বুকমাইশো’ জানায়, নিরাপত্তাজনিত কারণে দিলজিতের শোয়ের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যার ফলে বড় ধাক্কা খায় ভক্তরা। কারণ, অনেকগুলো টাকা দিয়ে শোয়ের টিকিট বুকিং করেছিলেন তাঁরা। আসলে সম্প্রতি দিলজিতের শোয়ে খালিস্তানি হামলা চালাচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) মুম্বইয়ের মেয়রকে পাঠানো হুমকি মেইলে দিলজিতের কনসার্টকে নিশানা করা হয়েছে। গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া হবে বলেও জানানো  হয়েছে।

এমন আবহেই জানা গেল, দিল্লিতে কনসার্টের অনুমতি পেয়েছেন দিলজিৎ। সুতরাং গায়কের ৩০ অক্টোবরের কনসার্ট বাতিল হচ্ছে না। তবে কয়েকটি শর্ত মেনে চলতে হবে আয়োজকদের। সেই প্রেক্ষিতেই কনসার্টের ছাড়পত্র মিলেছে। কনসার্টের টিকেটিং পার্টনার বুকমাইশো লাইভ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা দিল্লি পুলিশের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলি উল্লেখ করে বিস্তারিত পরিকল্পনা করেছি। আমরা কর্তৃপক্ষকে প্রযোজ্য সমস্ত নিরাপত্তা, ট্র্যাফিক এবং ভিড় ব্যবস্থাপনার নির্দেশাবলী সম্পূর্ণরূপে মেনে চলার আশ্বাস দিয়েছি।’

গতকাল বুকমাইশো-কে পাঠানো দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশের কার্যালয়ের একটি চিঠি থেকে জানা গিয়েছিল, ‘নিরাপত্তা সংক্রান্ত কিছু নির্দিষ্ট হুমকির খবর এবং উৎসবের মরশুমের অতিরিক্ত আইনশৃঙ্খলা সামলানোর ব্যাস্ততার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বহুমুখী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়বদ্ধতার কারণে ৩০ অক্টোবর জহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়।’ অবশেষে মিলল অনুমতি। ইউরোপ ও উত্তর আমেরিকায় কনসার্ট থেঠে ‘অরা ট্যুর’-এর ভারত পর্বের ঘোষণা দিয়েছিলেন দিলজিত। এই ট্যুরটি দিল্লিতে শুরু হচ্ছে। ৬ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। দিল্লির শো-এর পর এই সফর চলবে ১৫ নভেম্বর ইন্দোরে, ২১ নভেম্বর আমেদাবাদে, ২৭ নভেম্বর মুম্বইয়ে, ২৯ নভেম্বর বেঙ্গালুরুতে এবং ৫ ডিসেম্বর লখনউতে। চণ্ডীগড়েও একটি কনসার্টের ঘোষণা করা হয়েছে। 

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু