যৌন হয়রানির অভিযোগে সাজিদকে ‘বিগ বস ১৬’ থেকে বহিষ্কারের নির্দেশ ‘DCW’ প্রধান স্বাতী মালিওয়ালের

তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মহিলা যৌন হয়রানির অভিযোগে তুলেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রিয়েলিটি শো বিগ বস থেকে সাজিদ খানকে বহিষ্কার করা হোক

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে দেশের সবথেকে চর্চিত শো ‘বিগ বস ১৬’। এই শো মুক্তি পাওয়ার আগে থেকেই একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। বরাবরের মতো এবারেও এই শোয়ের প্রতিযোগীদের স্থানে রয়েছেন বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। ১৬ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে এই শো, সঞ্চালনার স্থানে রয়েছেন সরমন খান। শো শুরুর আগে এই শোয়ে সলমনের পারিশ্রমিক নিয়েও একাধিক চর্চা হয়েছিল।

এবারের বিগ বসের থিমে রয়েছে সার্কাস। অদ্ভূতভাবে সাজানো হয়েছে বিগ বসের ঘর। বিগ বস শুরু হওয়ার পর থেকে না এলিমিনেশন হওয়া পর্যন্ত প্রতিযোগীদের বিগ বসের ঘরেই একে অপরের সঙ্গে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে। যে জিততে পারবে সেই বিগ বসের উইনার। যাই হোক, এবার বিগ বসের প্রতিযোগীর তালিকায় রয়েছেন বলিউডের স্বনামধন্য পরিচালক সাজিদ খান। সম্প্রতি, তাঁকে শো থেকে বাদ দেওয়ার অনুরোধ জানালেন ‘দিল্লি কমিশন ফর উইমেন’-এর প্রধান স্বাতী মালিওয়াল। তিনি এই বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে একটি চিঠি লিখে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মহিলা যৌন হয়রানির অভিযোগে তুলেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রিয়েলিটি শো বিগ বস থেকে সাজিদ খানকে বহিষ্কার করা হোক।

স্বাতী মালিওয়াল আরও জানান, “MeToo” আন্দোলনের সময় দশজন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন৷ এই সমস্ত অভিযোগ, সাজিদের মানসিকতাকে ঘৃণ্যতার পরিচয় দেয়৷ এই লোকটিকে বিগ বসে জায়গা কেন দেওয়া হয়েছে, যা কিনা একেবারেই ভুল। সাজিদ খানকে এই শো থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি @ianuragthakur কে অনুরোধ করেছি।” এছাড়াও ২০১৮ সালে সাজিদ খানকে ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA) থেকে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাদের যৌন হয়রানির অভিযোগ তোলার কারণে। এমনকি সেই বছর শুরুতেই, সাজিদ খান “হাউসফুল 4” এর পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন।

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩