ভয়কে জয় করে উপর থেকে নিচে ঝাঁপ দিলেন দেবচন্দ্রিমা

দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দিলেন তিনি। আসলে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী। একেবারে ভয়কে জয় করেছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের বহু টেলি তারকা সাফল্য খুঁজতে মুম্বই পাড়ি দিয়েছেন। যাঁদের মধ্যে একজন দেবচন্দ্রিমা সিংহ রায়। এদিকে অভিনেত্রী অদ্রিজা রায়ও ২০২২ সালে মুম্বই পা রেখেছেন। ইতিমধ্যেই তিনি দুইটি হিন্দি ধারাবাহিকের কাজ শেষ করেছেন। আর দুটি ধারাবাহিকেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আর তাতে বেশ সাফল্যও পেয়েছেন। এবার তিনি ‘অনুপমা’ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। এছাড়া মাস কয়েক আগেই মুম্বই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। টলিউডে যে চারু নামেই পরিচিত। একাধিক সিরিয়ালে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

সুতরাং টলিউডের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। গত আট মাস ধরে মায়ানগরীতে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। কলার্সের ‘সুহাগন চুড়েল’ ধারাবাহিকে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। অভিনেত্রীর হিন্দিতে অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। যাই হোক, সদ্য ধারাবাহিকটি শেষ হয়েছে। তাই এখন অবসরে রয়েছেন তিনি। তাতেই পায়ের নিচে সরষে। এমনিতেই ভ্রমণপ্রিয় অভিনেত্রী।আর এখন তিনি উড়ে গিয়েছেন দুবাই। বেশ কয়েক দিন ধরেই, ছুটি মুডে রয়েছেন তিনি। সম্প্রতি সেখানে মসজিদে গিয়েছিলেন তিনি। এবং সেখান থেকে তিনি আরবিয়ান পোশাকে ধরা দিয়েছিলেন। একের পর এক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

তবে এবার দুবাই গিয়ে ভয় কাটালেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দুবাই গিয়ে একেবারে ১৩০০০ ফিট থেকে ঝাঁপ দিলেন তিনি। আসলে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী। একেবারে ভয়কে জয় করেছেন তিনি। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, “ফিল দ্য ফিয়ার, ডু ইট এনি ওয়ে” (ভয়কে উপভোগ করুন, যে ভাবেই হোক)। ভারতে এখনও স্কাই ডাইভিং না থাকায় সাধারণত দুবাইতে গিয়েই তারকারা স্কাই ডাইভিংয়ের আনন্দ নেন। মাত্র ১৫ থেকে ২০ মিনিট এই adventure ride-এ খরচ হয় প্রায় ৪৫,০০০ টাকা।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা