ইতালিতে ‘ফাইটার’-এর গানের শুটিংয়ে ব্যস্ত দীপিকা, ভাইরাল ছবি

এছাড়া দীপিকা ও হৃতিক গানের জন্যে ৫ দিন শুট করবেন। এটি ওয়ার ফ্রম ঘুংরু-এর মতো একটি পা-ট্যাপিং ডান্স নম্বর-এর মতো করেই সাজানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখের ‘জওয়ান’-এ অল্প কিছুটা দৃশ্যে অভিনয় করেই লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন তিনি। দেশের নম্বর ১ নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন। জওয়ানের তাঁর অভিনয় দেখে চোখে জল আসতে বাধ্য! যাই হোক, অভিনেত্রী এখন জওয়ানের সাফল্যে ভাসছেন। যদিও তিনি এখন দেশে নেই! ইতালীয় রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘ফাইটার’-এর শুটিংয়ে। যেখানে তিনি প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী বছর প্রজাতন্ত্র দিবসে, ২৫ জানুয়ারী, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতালিতে গানের শুটিং করছেন দীপিকা। এদিন সেখান থেকেই একটি ছবি ভাইরাল হল নায়িকার। ইতালির ফি বিচের সিইও এবং প্রতিষ্ঠাতার সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এছাড়াও এদিন দুবাই থেকেও অভিনেত্রী এবং তাঁর বোন অনিশার একটি ভিডিও ভাইরাল হল।

যেখানে দেখা যাচ্ছে, দীপিকা একটি মুখোশ পরে বোনের সঙ্গে একটি রেস্তোরাঁয় সন্ধ্যা উপভোগ করছেন। তখনই একজন জাদুকরের কীর্তি দেখে মুগ্ধ হন অভিনেত্রী। যিনি খাবারের দোকানে তাঁর জন্য একটি বিশেষ ম্যাজিক দেখাচ্ছিলেন। তবে এটি গত মাসের ভিডিও। গত এক সপ্তাহ ধরে, ফাইটারের একটি গানের শুটিংয়ের জন্যে ছবির পুরো কাস্ট ইতালী উড়ে গিয়েছে। যখন কিছু মাস আগে এই গানের জন্যে মুম্বাইয়ের যশ রাজ স্টুডিওতে একটি পার্টি নম্বরের জন্য অনুশীলন করা হয়। সূত্রের মতে, জমকালো স্কেলে শ্যুট করা এই পার্টি গানটিতে সমস্ত কাস্ট সদস্যদের দেখা যাবে। এছাড়া দীপিকা ও হৃতিক গানের জন্যে ৫ দিন শুট করবেন। এটি ওয়ার ফ্রম ঘুংরু-এর মতো একটি পা-ট্যাপিং ডান্স নম্বর-এর মতো করেই সাজানো হচ্ছে।

বিশাল এবং শেখর দ্বারা রচিত আড়ম্বরপূর্ণ গানটি একবার লঞ্চ হলেই টক অফ দ্য টাউন হবে সেটাও আশা করা যায়৷ ‘ফাইটার’ ছবিতে প্রথমবার একজন এয়ারফোর্স অফিসারের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। ছবিতে দীপিকা পাড়ুকোনেরও কিছু হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ছবিতে অনিল কাপুরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল