বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অবস্থায় কোথায় গিয়েছিলেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অবস্থায় কোথায় গিয়েছিলেন তিনি? মাস কয়েক আগেই রণবীর সিংহের সঙ্গে দ্বিতীয়বার প্রেগন্যান্সির ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তান দুয়ার জন্ম দেন অভিনেত্রী। সেই সন্তানের ২ বছরের মধ্যে আবারও মা হতে চলেছেন দীপিকা। প্রেগন্যান্সির জার্নির প্রাথমিক পর্যায়ে আসন্ন ছবির সমস্ত কাজ শেষ করে ফেলেছেন দীপিকা। এখন মাঝে মধ্যে তাঁকে দেখা যায়। এর আগে বান্দ্রায় তাঁর নতুন বাড়িতে দেখা গিয়েছিল দীপিকাকে, যেখানে তিনি স্বামীর সঙ্গে বাড়ির দেখাশোনা করতে গিয়েছিলেন।

বুধবার (২৪ জুন) তাঁকে মুম্বই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল, সেখানে থেকে অভিনেত্রীর একটি মিষ্টি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে অভিনেত্রীর ম্যাটারনিটি পোশাকটি বেশি নজর কেড়েছে ভক্তমহলের। তিনি প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ২০২১ সালের কালেকশন থেকে একটি সুন্দর সবুজ ফ্লোরাল কুর্তা পরেছিলেন। তাঁর সাজ সাদামাটা ছিল এবং ন্যূনতম গয়না পরেছিলেন তিনি। তবে, যা তাঁর সাজকে বিশেষ করে তুলেছিল তা হলো তাঁর বিলাসবহুল এবং চোখধাঁধানো হ্যান্ডব্যাগটি। যাই হোক, এই সময়ে বিমানবন্দরে অভিনেত্রীকে নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল। সেখানেই পাপারাজ্জিদের সঙ্গে অভিনেত্রীর খুনসুটি পূর্ণ কথোপকথন ভক্তদের মন জয় করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এই সময়ে অভিনেত্রীকে লজ্জায় লাল হতেও দেখা যায়। আসলে এয়ারপোর্টের এক্সিট গেট দিয়ে বেরোনোর ​​সময় পাপারাজ্জিরা দীপিকার ছবি তোলার জন্যে উত্তেজিত হয়ে উঠেছিলেন, যদিও তাঁরা একই সঙ্গে অভিনেত্রীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখেছিলেন। একজন পাপারাজ্জি দীপিকাকে বলেন, তিনি গর্ভবতী, তাই তাঁর ধীরে ধীরে হাঁটা উচিত। পাপারাজ্জিদের এই উদ্বেগ ও যত্নশীল মনোভাব দেখে দীপিকা হাসি থামাতে পারেননি। তিনি ক্যামেরার সামনে লজ্জায় লাল হয়ে যান। এর কিছুক্ষণ পরেই, দীপিকা তাঁর একজন ভক্তের সঙ্গে ছবি তোলার পোজ দেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাজের দিক থেকে, দীপিকা পাডুকোনের হাতে বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে। শীঘ্রই তাঁকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে। এছাড়াও, অ্যাটলির পরিচালিত ‘রাকা’ ছবিতে তাঁকে দক্ষিণী সুপারস্টার আলু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে দেখা যাবে।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো