দীপিকার স্কিনকেয়ার পণ্য ব্যবহার করে ‘বাথরুম ফটোশ্যুট’, প্রচার নয় তো! আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা

আলিয়া দীপিকার মেকআপ ব্র্যান্ডের প্রচার করছেন তাঁর ছবিগুলির মাধ্যমে। যার জন্যে আলিয়াকে নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু করেছেন নেটিজেনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রীরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছেন। মা হওয়ার বেশ কিছুদিন পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। গত মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া, এখন রনবীর-আলিয়া রাহার বাবা-মা। বিয়ের এক বছরের মধ্যেই একেবারে ডবল প্রমোশন রনবীর-আলিয়ার জীবনে। এদিকে রনবীরের বয়স হয়ে গেল ৪০, তাঁর মেয়ের বয়স যখন ২০ হবে, তখন রনবীরের বয়স হবে ৬০ বছর। এই নিয়ে এখন থেকেই অসহিষ্ণুতায় ভুগছেন অভিনেতা।

যাই হোক, মা হওয়ার পর রূপ বলুন বা ফিগার কিছুতেই টান পড়েনি বলিউডের নতুন মাম্মি আলিয়ার। সম্প্রতি আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রাম পোস্টে নিজের কয়েকটি ছবি পোস্ট করে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছেন। ছবিগুলি পোস্ট করে আলিয়া লেখেন, বাথরুম ফটোশ্যুট। ছবিগুলি দেখে ভক্তদের দাবি আলিয়া, দীপিকা পাড়ুকোনের কসমেটিক ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রচার করেছেন। কিছুদিন আগেই দীপিকা তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড লঞ্চ করেছেন। আপাতদৃষ্টিতে সবার ধারণা, আলিয়া দীপিকার মেকআপ ব্র্যান্ডের প্রচার করছেন তাঁর ছবিগুলির মাধ্যমে। যার জন্যে আলিয়াকে নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু করেছেন নেটিজেনরা।

ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, “রবিবার সকাল হল কিছু দুর্দান্ত আলো খুঁজে পাওয়ার জন্য এবং উদ্দেশ্যহীনভাবে আমার বাথরুমে ফটোশুট করার জন্য।” ছবিটিতে একটি সাদা-কমলা বর্ণের ট্রাকস্যুটে দেখা গিয়েছে রনবীর ঘরনীকে, এবং ন্যুড মেকআপে। এই পোস্টে দীপিকা মন্তব্য করেছেন যে, “কেন আমি #ashwagandhabounce এর গন্ধ পাচ্ছি?” আলিয়া মন্তব্যটি স্বীকার করে লিখেছেন, “হাহাহা আপনি সুন্দর সুন্দরের গন্ধ পাচ্ছেন… বর্তমানে আমার প্রিয় পণ্য।” এরপরেই শুরু হয়েছে নেটমাধ্যমে চরম আলোচনা। একজন লিখেছেন, “দীপিকা পাড়ুকোন উফফফফ কিছু ফর পিআর এবং মার্কেটিং।” দীপিকাকে ট্যাগ করে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, দীপিকা পাড়ুকোন lol..বিজ্ঞাপনের উচ্চতা”।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর