‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলে যাচ্ছে 'মির্জাপুর: দ্য মুভি'। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলে যাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। আসলে অ্যামাজন প্রাইমের একটি জনপ্রিয় সিরিজ ছিল মির্জাপুর, যার তিন সিক্যুয়েলই ভক্তদের মুগ্ধ করেছে। সেই জনপ্রিয়তার সুবাদেই যত দিন বাড়ছে, ততই বক্সঅফিসে ছবি ঝড় তুলছে ‘মির্জাপুর: দ্য মুভি’। তবে এবার আইনি বিপাকে ছবির নির্মাতারা। দিল্লি হাইকোর্টের কাছে জোর ধমক খেলেন তাঁরা। কিন্তু কেন? অভিযোগ, মেওয়ারের বীরযোদ্ধা মহারানা প্রতাপের সম্মানে রচিত একটি গান ছবির ক্লাইম্যাক্স ও হিংসাত্মক মারামারির দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই ধরণের একজন ঐতিহাসিক ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে উৎসর্গকৃত গানকে অপরাধজগতের মারামারির দৃশ্যে তুলে ধরা ‘রুচিসম্মত’ নয় (Not in good taste)।

যদিও মুক্তির আগেই ছবিতে ব্যবহৃত এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। এবার এই বিষয়টি আদালত পর্যন্ত গড়াল। আদালত ওই দৃশ্যে দেখানো মিউজিক পরিবর্তনের জন্যে এক সপ্তাহ সময় দিয়েছে নির্মাতাদের। এদিন হাইকোর্টের বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। সেখানেই মামলাকারী অভিযোগ করে, ২০২০ সালে মুক্তি পাওয়া ‘শূরবীর’ গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে। যেটি গেয়েছিলেন গায়ক র‍্যামেরিয়া বালাম। তিনি গানে মহারানা প্রতাপের বীরত্ব, আত্মত্যাগের বর্ণনা দিয়েছিলেন। গানের শুরুতেই বলা হয়েছিল, ‘এটি কোনও গ্যাংস্টার মুলক গান নয়।’ অথচ মির্জাপুরে গ্যাংস্টারদের মারপিটের সময়এই ব্যাকগ্রাউন্ডে গানটি বাজানো হয়েছিল। এরপরেই ছবির প্রযোজক সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টকে ধমক দেন বিচারপতি।

লেন, ‘আপনারা মহারানা প্রতাপকে স্মরণকারী গানটি এমন এক মারামারির দৃশ্যে ব্যবহার করে অন্যায় করেছেন। অবিলম্বে এটা পরিবর্তন করুন।’ এরপরেই প্রযোজকের পক্ষে আইনজীবীর যুক্তি, ‘গানটি শুধুমাত্র ক্লাইম্যাক্সের দৃশ্যকে আরও আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হয়েছিল, যেখানে প্রধান চরিত্ররা গুন্ডাদের সঙ্গে লড়াই করছে। কোনও চরিত্রের সঙ্গেই কোনও ঐতিহাসিক ব্যক্তিত্বের তুলনা করা হয়নি। এর সঙ্গে সরাসরি অপরাধের কোনও সম্পর্ক নেই।’ আদালত সেন্সর বোর্ডের কাছে বিষয়টি জানাতে বলেছে। আর ২৪ সেপ্টেম্বরের মধ্যে সেন্সর বোর্ডকে সিদ্ধান্ত নিতে বলেছে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর