এক্ষুনি যেতে হবে না জেলে, চেক বাউন্স মামলায় রাজপালকে রক্ষাকবচ দিল দিল্লি হাইকোর্ট

৯ কোটির চেক বাউন্স মামলায় তিহার জেলে ১২ দিন কাটিয়ে এসেছেন অভিনেতা রাজপাল যাদব। গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটির চেক বাউন্স মামলায় তিহার জেলে ১২ দিন কাটিয়ে এসেছেন অভিনেতা রাজপাল যাদব। গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। ২০১০ সালে তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’র জন্যে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন একটি সংস্থার থেকে। কিন্তু তিনি সময়মতো ঋণ শোধ করতে পারেননি অভিনেতা। কারণ তাঁর ছবিটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়। অবশেষে দীর্ঘদিন মামলা ঝুলে থাকার পর অভিনেতা দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেন। এবং ১২ দিন জেল খাটেন।

গত ১৬ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। তবে আদালতে দেড় কোটি টাকা তাঁকে জমা দিতে হয়েছিল। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আজ শেষ হচ্ছে অভিনেতার। বুধবার (১৮ মার্চ) দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে, যেহেতু অভিনেতা তাঁর বিরুদ্ধে থাকা চেক বাউন্স মামলার ভিত্তিতে অভিযোগকারীকে মোটা অঙ্কের অর্থ প্রদান করেছেন, তাই আপাতত তাঁকে জেলে যেতে হবে না। তবে দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের সাজার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করেনি। শুধুমাত্র এই সুবিধা ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিচারপতি স্বরনা কান্তা শর্মার বেঞ্চ রায় দিয়েছে যে, ‘অভিনেতা পালিয়ে যাচ্ছেন না, বরং তিনি আদালতে উপস্থিত আছেন এবং ঋণ খেলাপি অর্থের একটি ‘উল্লেখযোগ্য পরিমাণ’ পরিশোধও করেছেন। তিনি জামিনে আছেন। আমি তাঁকে জেলে পাঠাচ্ছি না।’ এর আগে, বিচারপতি রাজপালকে দেড় কোটি টাকা বন্ড জমা দেওয়া এবং একজন জামিনদার হাজির করার শর্তে অন্তর্বর্তী কালীন জামিন দিয়েছিলেন। গত মাসে, বিচারপতি স্বরনা কান্তা শর্মা অভিনেতাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, অভিনেতাকে একাধিকবার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে আত্মসমর্পণ করতে হবে। সেইমতৈ তিনি আত্মসমর্পণ করেন।

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর