চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতার করা সমস্ত আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলল না স্বস্তি! চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে আবারও জেলে পাঠাল দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেতার করা সমস্ত আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। সাতটি মামলায় অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল রাখার নির্দেশ আদালতের। সুতরাং ‘ভুল ভুলাইয়া’ অভিনেতাকে আগামী তিনমাস জেলে কাটাতে হবে। এছাড়া, প্রতিটি মামলার জন্যে অভিযোগকারীকে ১.০৫ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ছয় মাসের সাজা কমিয়ে তিন মাস করা হয়েছে। এছাড়া অভিনেতাকে ৭.৬৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। না মানলে ৬ মাসের কারাদণ্ডের মেয়াদ বাড়বে।

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে যে, রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলার জন্যে অভিযোগকারীকে ৫,৫১,৩৮০ টাকা দিতে হবে। রাজপাল ইতিমধ্যে ২.২৫ কোটি টাকা পরিশোধ করেছেন। আদালত শুনানির সময় এও জানিয়েছে, রাজপাল বারবার অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করতে পারেননি। তাঁর দেওয়া একাধিক চেক বাউন্স হয়েছে। যা আইনত অপরাধ। এমনকি আদালতের কাছেও বারবার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে অভিনেতা সময় নিয়েছেন। কিন্তু তিনি তা পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে শাস্তি পেতে হবে। তিনি গত ৫ ফেব্রুয়ারিতে আত্মসমর্পণ করেন। পরে অভিযোগকারীর কাছে দেড় কোটি টাকা জমা দেওয়ার পর তাঁর সাজার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করা হয়। কিন্তু আর স্বস্তি পেলেন না তিনি।

রাজপালের বিরুদ্ধে এই মামলা ২০১৮ সাল থেকে চলছে। ২০১২ সালের ‘আতা পাতা লাপাতা’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন রাজপাল। ছবিটি নির্মাণের জন্য তিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়, যার ফলে রাজপালের অনেক ক্ষতি হয়। মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড টাকা ফেরত দাবি করে, যা রাজপাল দিতে অক্ষম হন। বিষয়টি আদালতে পৌঁছয়। ২০১৮ সালে মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড আইনি পদক্ষেপ নেয়। রাজপাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সুদ-সহ এই ৫ কোটি টাকার পরিমাণ ৯ কোটিতে দাঁড়ায়। এই মামলায় অভিনেতা ইতিমধ্যেই দু’বার জেলে গিয়েছেন। বারবার চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। ২০২৪ সালের মে মাসে একটি বিশেষ আদালত যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরে তার আইনজীবী বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে দিল্লি হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে, যার ফলস্বরূপ বিষয়টি দিল্লি হাইকোর্ট মধ্যস্থতা কেন্দ্রে পাঠানো হয়। তবে, আদালতের কাছে বারবার আশ্বাস দেওয়া এবং বেশ কয়েকবার শুনানি স্থগিত করা সত্ত্বেও রাজপাল টাকা পরিশোধ করতে পারেননি। সেই কারণেই গত ফেব্রুয়ারিতে তিনি আত্মসমর্পণ করেন।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য