এই মুহূর্তে




কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি হামলা, দিল্লিতে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার গোল্ডির সঙ্গী

নিজস্ব প্রতিনিধি: কৌতুকাভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি হামলা চালানোর অভিযোগে দিল্লি থেকে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ঢিঁলোনের একজন সহচরী কে গ্রেফতার করল দিল্লি পুলিশ। গত কয়েক মাসে কপিল শর্মার কানাডার ক্যাফেতে তিনবার হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। গত জুলাই মাসে স্ত্রীর সঙ্গে যৌথ উদ্যোগে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে একটি ক্যাফে খোলেন কপিল শর্মা। চালু হওয়ার কয়েকদিন পরেই কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী কপিল শর্মার ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করে। এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায়। এরপর ৭ অগস্ট এবং ১৬ অক্টোবর আরও দুটি হামলা চালানো হয় তাঁর ক্যাফে। কিন্তু সৌভাগ্যবশত হামলা চালানোর সময়ে ক্যাফেতে কেউ উপস্থিত ছিলেন না। তাই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অভিনেতার ক্যাফের কাঁচ, জানালা ভেঙে যায়।

প্রথম হামলার পর খালিস্তানি জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করে জানিয়েছিলেন, কপিল শর্মা তাঁর শোয়ে খালিস্তানিদের নিয়ে ভুলভাল মন্তব্য করেছেন। তার প্রতিশোধ তুললাম। এরপরে এমন মন্তব্য করলে মর্মান্তিক পরিণতি হবে। এরপর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সদস্যরাও কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের হামলার দায় স্বীকার করে নিয়েছিল। অবশেষে কপিলের ক্যাফেতে হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশ গোল্ডি ঢিঁলো গ্যাংয়ের একজন বিশিষ্ট অপরাধী গ্যাংস্টার বন্ধু মান সিংহকে গ্রেফতার করেছে। বন্ধুর কাছ থেকে একটি চাইনিজ পিস্তল এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিনি গোল্ডি গ্যাংয়ের প্রধান হ্যান্ডলার এবং কপিল শর্মার ক্যাফেতে আক্রমণের পরিকল্পনায় জড়িত। সে অগস্টে কানাডা থেকে পালিয়ে ভারতে ফিরে এসেছিল। তার বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি মামলা রয়েছে।

সম্প্রতি, কপিল শর্মা তাঁর আসন্ন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর কানাডার সারেতে অবস্থিত ক্যাফেতে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “তাঁর ক্যাফেতে তিনবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। আমার মনে হয়, সেখানকার পুলিশের সম্ভবত এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট ক্ষমতা নেই। বারবার যখন এই ঘটনাটি ঘটে, তখন বিষয়টি ফেডারেল স্তরে নিয়ে যাওয়া হয়। ঠিক যেমন আমাদের এখানে একটি কেন্দ্রীয় সরকার আছে, কানাডার পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হয়েছিল। আমার মনে হয় আমরা ঈশ্বর যা করেন তার পিছনের গল্পটি বুঝতে পারি না। আমি মুম্বই বা ভারতে কখনও অনিরাপদ বোধ করি না। মুম্বই পুলিশ সবসময় সক্রিয়।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ঘোমটা খোল…’, মহিলা চিকি‍ৎসকের হিজাব টেনে খুলে দিলেন নীতীশ, রইল ভিডিও

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আচমকাই হাতে বন্দুক নিলেন শুভশ্রী, নিশানায় ‘মাসি’ বলা নেটা নাগরিকরা?

‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে উদ্দাম নাচ মহিলা পুলিশ কর্মীর, দেখে নিন ভিডিও

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ