১৩ মে দিল্লিতে রাঘব-পরিণীতির বাগদান, অনুষ্ঠানে অতিথিদের সংখ্যা কত?

আগামী অক্টোবরের শেষে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা। তাঁদের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া মালতি এবং স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাজ্য থেকে উড়ে আসবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাস থেকেই চর্চায় রয়েছেন আপ নেতা রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। ডিনার ডেটে বেরিয়েই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন, তারপর থেকেই জল্পনা-কল্পনা শুরু। কবে থেকে প্রেম করছে তাঁরা? পরিণীতির আচমকাই আপনেতার সঙ্গে সম্পর্কের কথা জানার পর থেকেই ভক্তরা কৌতুহলী। কবে কোথায় যাচ্ছেন, কবে বিয়ে তাঁদের, সবটাই এখন প্রশ্নের।

যদিও একাধিকবার সাংবাদিক দের প্রশ্নের উত্তরেও শিলমোহর দেননি তাঁরা।কিন্তু নিজেদের সম্পর্কের কথা অস্বীকারও করেননি তাঁরা। কখনও বিমানবন্দরে আবার কখনও আইপিএলের মাঠে জোড়ায় জোড়ায় ধরা দিয়ে বরাবরই বুঝিয়েছে তাঁদের প্রেম একেবারে জমে ক্ষীর। ইতিমধ্যেই রোকা হয়ে গিয়েছে তাঁদের। সূত্র অনুযায়ী, আগামী ১৩ মে তাঁদের বাগদান। যা দিল্লিতে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুজনেই। রিপোর্ট অনুসারে, তাঁদের বাগদানে ১৫০ জন অতিথি নিমন্ত্রিত। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা এমপি সঞ্জীব অরোরার কাছ থেকেও আনুষ্ঠানিক অভিনন্দন বার্তা পেয়েছেন। তবে এখনও তাঁদের বিয়ের বাড়িতে পরিণীতি চোপড়া নীরবতা বজায় রাখছেন। সম্প্রতি রাঘব চাড্ডার সঙ্গে পরিনীতির বিবাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলেই তিনি লজ্জা পেয়েছেন।

এদিকে রাঘবকে পরিণীতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও, তিনি উত্তরে বলেন, আমাকে রাজনীতি সম্পর্কে জিজ্ঞাসা করুন, পরিণীতি নয়। আগামী অক্টোবরের শেষে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা। তাঁদের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া মালতি এবং স্বামী নিক জোনাসের সঙ্গে যুক্তরাজ্য থেকে উড়ে আসবেন। যদিও দম্পতি এখনও আনুষ্ঠানিক ভাবে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেনি, পরিণীতির সহ-অভিনেতা হার্ডি সান্ধু আগেই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। পরিণীতির সামনে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ প্রকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে ইমতিয়াজ আলীর ‘চামকিলা’ এবং অক্ষয় কুমারের পাশাপাশি যশবন্ত সিং গিলের একটি বায়োপিক। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে