‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরে। ভাইরাল হওয়া এক ক্রাউডওয়ার্ক ভিডিও নিয়ে বিতর্কের জেরে তিনি স্বীকার করেছেন, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াটা তাঁর বড় ভুল ছিল। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় প্রণীত বলেন, তিনি এই সমালোচনার যোগ্য এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে চান। 

স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইলেন ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্ক নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্রাউডওয়ার্ক ভিডিওকে কেন্দ্র করে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ভিডিওতে উপস্থিত হিমাংশু জাংরার কিছু মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রণীত বলেন, “এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছিল। আপনারা সবাই সেই ক্রাউডওয়ার্ক ভিডিও দেখেছেন, যার জন্য আমি প্রচুর ঘৃণা ও সমালোচনার মুখে পড়েছি। আমার মনে হয়, এই ঘৃণার কিছুটা আমি প্রাপ্যও।” তিনি আরও স্বীকার করেন, অনুষ্ঠান চলাকালীন ওই ব্যক্তির আপত্তিকর মন্তব্যগুলিকে তখনই থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি তা না করে সেই মন্তব্যগুলিকে মঞ্চে জায়গা দিয়েছিলেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুন:বিনোদন দুনিয়ায় বিপ্লব! এক অ্যাপেই দেখা যাবে ৩০০+ TV চ্যানেল ও ২০+ OTT প্ল্যাটফর্ম

প্রণীত বলেন, “এটাই আমার সবচেয়ে বড় ভুল। আমি চাইলে ওকে সেখানেই থামাতে পারতাম। কিন্তু আমি তাকে একটি প্ল্যাটফর্ম দিয়েছিলাম, যার ফলে বিষয়টি এতটা বেড়ে যায়। যাঁরা এই ঘটনার কারণে আঘাত পেয়েছেন, তাঁদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” এছাড়াও তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়ায় প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও জানান তিনি। ভিডিওর শেষে প্রণীত সকলের কাছে আরেকটি সুযোগ চেয়ে বলেন, “আমাকে আর একবার সুযোগ দিন। আমি প্রমাণ করব যে আমি আরও ভালো মানুষ হতে পারি।” প্রণীত মোরের এই নতুন ক্ষমাপ্রার্থনার ভিডিও প্রকাশ্যে আসার পর তা নিয়েও নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের