চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃষাকে ধর্ষণের ইচ্ছে! অবশেষে বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমা চাইলেন মনসুর

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ জুড়েই সংবাদের শিরোনাম দখলে রয়েছে দক্ষিণী অভিনেতা মনসুর আলি খান এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের কথিত মতবিরোধ। যাঁরা দুজনেই অভিনয় করেছেন থালাপথি বিজয়ের ব্লকবাস্টার ‘লিও’-তে। কিন্তু একই ছবিতে কাজ করলেও তৃষা বা মনসুর, কাউকেই একসঙ্গে দেখা যায়নি। আর সেটা নিয়েও আক্ষেপ মনসুরের। যিনি ছবিতে খলনায়ক
এবং তৃষা নায়িকার ভূমিকায় অভিনয় করে ছিলেন। তবে তৃষার সঙ্গে তাঁর স্ক্রিনে কোনও দৃশ্য ছিল না। আর এতেই আক্ষেপ করে একটি সাক্ষাৎকারে মনসুর বলেন, ‘আমার ইচ্ছে ছিল, অন্যান্য নায়িকাদের মতো তৃষাকেও বিছানায় টেনে ধর্ষণ করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এমন কোনও দৃশ্য ছিল না ছবিতে, তাতে আমি আমি বিরক্ত।’ এই ভিডিও ভাইরাল হতেই অভিনেতার অদ্ভুত মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই, এমনকী তৃষা নিজেও নিন্দা করেন। আর নায়িকার পাশে দাঁড়ান দক্ষিণী মহলের একাধিক তারকারা। যদিও বিষয়টি নিয়ে কোনও মাথাব্যথা নেই মনসুর আলি খানের। তিনি কোনও অন্যায় করেননি সেটাও জানান। এরপরেই তাঁর বিরুদ্ধে মহিলাদের মামলা দায়ের করা হয়।

চেন্নাই পুলিশ তাঁকে সমন পাঠালেও তিনি থানায় হাজিরা দিতে অস্বীকার করেন। অবশেষে বিতর্ক চরমে উঠতেই তৃষার কাছে ক্ষমা চাইলেন মনসুর আলি খান। জাতীয় মহিলা কমিশন এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল চেন্নাই পুলিশ। অবশেষে ২৪ নভেম্বর, মনসুর আলী খান তামিল ভাষায় একটি বিবৃতি শেয়ার করে তৃষার কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমার সহ-অভিনেত্রী তৃষা, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি আশা করি ঈশ্বর আমাকে আপনাকে আশীর্বাদ করার সুযোগ দেবেন যখন আপনি বৈবাহিক সুখে প্রবেশ করবেন। গত এক সপ্তাহ ধরে আপনি অনেক যুদ্ধের মধ্য দিয়ে গেছেন।” এদিন সেই বিবৃতিতে তিনি তাঁর পক্ষে লড়াই করা নেতা, অভিনেতা এবং মিডিয়ার লোকজনকে ধন্যবাদ জানান। যারা তাকে নিন্দা করেছেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন। প্রবীণ অভিনেতা উল্লেখ করেছেন যে, মহিলা পুলিশ অফিসাররা এই মন্তব্যে আহত হয়েছেন। সবকিছুর জন্যে তিনি দুঃখিত।

একটি সংবাদ সম্মেলনে মনসুর আলী খান বলেছিলেন যে, তিনি লোকেশ কানাগরাজের ‘লিও’-র একটি অংশ ছিলেন, যেখানে তৃষি মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে একটি ‘বেডরুমের দৃশ্য’ শেয়ার করার ইচ্ছে ছিল তাঁর। তৃষা তার নিন্দা করার পরে, মেগাস্টার চিরঞ্জীবী, লোকেশ কানাগরাজ এবং কার্তিক সুব্বারাজ সহ অনেক সেলিব্রিটি তাকে নিন্দা করেছিলেন। ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডব্লিউ) ডিজিপিকে ( পুলিশ মহাপরিচালক ) তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। অভিযোগের পর, মনসুর আলি খানের বিরুদ্ধে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছিল – ধারা 354 এ (যৌন হয়রানি) এবং ধারা 509 (শব্দ, অঙ্গভঙ্গি, বা মহিলার শালীনতাকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে কাজ)।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ