বহু অনুরোধের পরেও ঋতুপর্ণা সেনগুপ্তকে উঠতে দেওয়া হল না বিমানে

বিমানে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫ মিনিট। অভিনেত্রী পৌঁছান ৫.১০-৫.১২ মিনিটের মধ্যে। শেষমেশ বিমান ধরতেই পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেরি করে বিমানবন্দরে পৌঁছানোর জেরে শেষমেশ বিমান ধরতেই পারলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভোরের বিমানে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল অভিনেত্রীর। রয়েছে শুটিংয়ের কাজ, বিমানে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫ মিনিট। অভিনেত্রী পৌঁছান ৫.১০-৫.১২ মিনিটের মধ্যে। কিন্তু তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয় কতৃপক্ষের তরফে যে বোর্ডিং গেট অনেকক্ষণ আগেই নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে দেখতে না পেয়ে অনেকবার নাকি তাঁকে ডাকা হয়েছে ও ফোনও করা হয়েছে। কিন্তু অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর কাছে কোনও ফোন আসেনি।

অভিনেত্রী জানান তিনি যখন বিমানবন্দরে পৌঁছানোর পর এই সমস্যার সম্মুখীন হন তখন বহুবার তিনি বিমানে ওঠার জন্য কর্মীদের কাছে অনুরোধ করেছেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। টানা ৪০ মিনিট এভাবে যায়। অনেক অনুরোধের পরেও অভিনেত্রীর সমস্যা কেউ বুঝতেই চাননি। সন্ধ্যাবেলায় শুটিং ছিল আমেদাবাদে। তাই ভোরের বিমান ধরা অত্যন্ত জরুরি ছিল তাঁর জন্য। কিন্তু অভিনেত্রীর কথা অনুযায়ী বিমান কতৃপক্ষের গাফিলতিতে সমস্তটাই মাঠে মারা গিয়েছে। কোনোভাবে তাঁর সমস্যা বোঝার চেষ্টা করেননি কতৃপক্ষ। 

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির