জনসমক্ষে হাঁটু গেড়ে বসে ধনুশকে পুজো মহিলার, ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

জনসমক্ষে তামিল সুপারস্টার ধনুশের পা ধরে প্রণাম মহিলা ভক্তের। ভিডিও ভাইরাল হতেই ফুঁসছে নেটমহল। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘কারা’-র প্রচারে ব্যস্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসমক্ষে তামিল সুপারস্টার ধনুশের পা ধরে প্রণাম মহিলা ভক্তের। ভিডিও ভাইরাল হতেই ফুঁসছে নেটমহল। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘কারা’-র প্রচারে ব্যস্ত। সম্প্রতি কোয়েম্বাটুর সফরে ভক্তদের থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন ধনুশ। যেখানে অভিনেতাকে একবার দেখার জন্য ভক্তরা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। সেখানেই একটি চমকপ্রদ ঘটনা ঘটে। সিনেমার তেলেগু প্রি-রিলিজ অনুষ্ঠানে একজন মহিলা ধনুশের কাছে আসে এবং তাঁর সামনে হাঁটু গেড়ে বসেন, তাঁকে প্রণাম করেন। যেন অভিনেতাকে সর্বসমক্ষে দেবতার মর্যাদা দিলেন ওই মহিলা। তাঁকে পুজো করলেন।

তবে ভক্তের এই দৃশ্য দেখেই অভিনেতা তাঁকে উঠে দাঁড়াতে বলেন। এবং একটুও বিরক্ত না হয়ে অভিনেতা তাঁর সঙ্গে ছবি তোলেন। নাছোড়বান্দা ভক্ত অভিনেতার সামনে হাঁটু গেড়ে বসে তাঁকে হাতজোড় করে প্রণামও করেন। ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বেশ কয়েকজন ব্যবহারকারী তারকা পুজো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তারকাদের পুজো করবেন না, তারা যতই জনপ্রিয় বা শক্তিশালী হোক না কেন।’ অন্যজন বলেন, ‘মানুষ কেন অভিনেতাদের পুজো করে, তাঁরাও তো মানুষ।’ অনুষ্ঠানে ধনুশ দর্শকদের উদ্দেশে বলেন, তরুণ ভক্তদের নিজেদের ওপর বিশ্বাস রাখুন। নিজেদের লক্ষ্যে অবিচল থাকুন।

 

‘কারা’ ছবিতে ধনুশ একজন ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দিনের আলোতে দুঃসাহসিক ব্যাংক ডাকাতি করেছেন। এতে আরও অভিনয় করেছেন মামিতা বাইজু এবং সুরজ ভেঞ্জারামুডু। ভিগনেশ রাজা পরিচালিত চলচ্চিত্রটি ভেলস ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত। এর সঙ্গীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার, চিত্রগ্রহণ করেছেন থেনি ঈশ্বর এবং সম্পাদনা করেছেন শ্রীজিৎ সারং। ‘কারা’ আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ