প্রতারণা মামলায় ধর্মেন্দ্রকে তলব দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের

যে কারণে অভিনেতা ধর্মেন্দ্র আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। ব্যবসায়ী সুশীল কুমারের বিরুদ্ধে গরম ধরম ধাবা ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগে প্রতারিত হওয়ার অভিযোগে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই ৮৯ বছরে পা রেখেছেন বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। দুই ছেলে সানি ও ববি দেওল এবং ভক্তদের সঙ্গে মিলে সেভেন থাকের কেক কেটেছেন ভারতীয় আইকন। কিন্তু জন্মদিনের দিন কয়েক বাদেই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এল। অভিনেতাকে তলব পাঠাল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু কী অপরাধ  করেছেন প্রবীণ অভিনেতা? প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ‘গরম ধরম ধাবা’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত একটি প্রতারণার মামলায় ধর্মেন্দ্র-সহ আরও দু’জনকে তলব করা হয়েছে। যে কারণে অভিনেতা ধর্মেন্দ্র আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। ব্যবসায়ী সুশীল কুমার, তাঁদের বিরুদ্ধে গরম ধরম ধাবা ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগে প্রতারিত হওয়ার অভিযোগ এনেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চাহালের জারি করা সমন অনুযায়ী, দিল্লির একজন ব্যবসায়ী তাঁদের বিরুদ্ধে প্রতারিত হওয়ার অভিযোগ এনেছেন। আগামী বছরের শুরুতেই মামলার দিনক্ষণ ধার্য করা হয়েছে।

জানা গিয়েছে, ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি থেকে লাভের প্রলোভন দেখিয়ে দিল্লির ব্যবসায়ী সুশীল কুমারকে প্রতারণা করেছে অভিযুক্তরা। ব্যবসায়ীর দাবি, ২০১৮ সালে এপ্রিল মাসে দুই অভিযুক্ত ‘ধরম পাজি’-র নাম করে তাঁকে ‘গরম ধরম ধাবা’-র ফ্র্যাঞ্চাইজি খোলার জন্যে বিনিয়োগের প্রস্তাব দেয়। জানায় এই ধাবা খুললে তাঁর ভাল আয় হবে। সুশীল কুমার আরও জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকে দিল্লি ও হরিয়ানায় এই রেস্তোরাঁ খোলার জন্যে প্রলোভন দেখিয়েছিল। তাঁকে জানানো হয়েছিল, এখানে রেস্তোরাঁ খুললে অন্তত পক্ষে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা লাভ হয়। যদি তিনি ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৭ শতাংশ লাভ হবে তাঁর। পাশাপাশি উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজির জন্যেও তিনি সাহায্য পেতে পারেন। শেষে একাধিক মিটিংয়ের পর তাঁকে ৬১ লক্ষ টাকা বিনিয়োগ ও একটি জমির বন্দোবস্ত করতে বলা হয়।  ২০১৮ সালে ২২ সেপ্টেম্বর এই সংক্রান্ত চিঠিও দেওয়া হয় তাঁকে। সেই অনুযায়ী তিনি ১৭.৭০ লক্ষ টাকা নগদ দিয়েছিলেন এবং উত্তর প্রদেশের আমরোহায় জমি কেনেছিলেন।

কিন্তু এত কিছুর পরেও অভিযুক্তরা তাঁকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি৷ এবং তাঁর সঙ্গে জমি দেখতে যান নি। তার জেরেই তিনি ধর্মেন্দ্র-সহ আরও দুইজন অভিযুক্তর বিরুদ্ধে প্রতারণা এবং আর্থিক ক্ষতির মামলা দায়ের করেছেন সুশীল কুমার। সুশীল আরও জানান, টাকা ফেরত চাইলে তাঁকে মৃত্যু হুমকিও দেওয়া হয়। ৫ ডিসেম্বর জারি করা বিচারকের আদেশ অনুযায়ী, সুশীলের পেশ করা প্রমাণগুলি দাবি করে যে, অভিযুক্তরা জেনেশুনে অভিযোগকারীকে বিভ্রান্ত করেছে। আদালত আইপিসির ধারা 420 (প্রতারণা), 120B (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং 34 (সাধারণ অভিপ্রায়) এর অধীনে অভিনেতা এবং অন্য দুই ব্যক্তিকে সমন পাঠিয়েছে। উপরন্তু, অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ৫০৬ ধারার অধীনে অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী