এই মুহূর্তে




ফুরল সময়, শেষ হল বলিউডের এক যুগ, না ফেরার দেশে কিংবদন্তি ধর্মেন্দ্র

নিজস্ব প্রতিনিধিঃ শেষ বলিউডের এক অধ্যায়! প্রয়াত বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র। বারবার তাঁর মৃত্যু নিয়ে গুঞ্জন, এবার গুঞ্জনই সত্যিই হল। দীর্ঘ অসুস্থতার পর চিরঘুমের দেশে কিংবদন্তি। তবে এখনও অভিনেতার মৃত্যুর খবর তাঁর পরিবারের তরফে কিছু জানানো হয়নি। তবে সোমবার (২৪ নভেম্বর) মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে কিংবদন্তির পরিবারের পাশাপাশি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানকে দেখা গিয়েছে। এরপরেই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এবার আর গুঞ্জন নয়, চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর একটি লম্বা পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এবং আবেগঘন বার্তা নিয়েছেন। এদিন শ্মশানে মুখ ঢেকে যেতে দেখা যায় এশা দেওল কে। কিন্তু এখনও তিনি বা সানি, ববি দেওল কিছু জানান নি। সংবাদ সংস্থা আইএএনএস অনুসারে, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে তাঁর মুম্বইয়ের বাড়িতে মারা যান।

শ্বাসকষ্টজনিত কারণে অক্টোবরের শেষের দিকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল এক সপ্তাহ ভর্তি ছিলেন অভিনেতা। তখনই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে অভিনেতার স্ত্রী এবং মেয়ে গুঞ্জন উড়িয়ে বলেন, ধর্মেন্দ্র ভাল আছেন। এরপর হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যান তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালে থেকে ছাড়া পাওয়ার ১২ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর সঙ্গে সঙ্গে শেষ হল ভারতীয় সিনেমা জগতের এক অধ্যায়। আগামী ৮ ডিসেম্বর তিনি ৯০ বছর বয়সে পা রাখতেন। কিন্তু তার আগেই সকলকে কাঁদিয়ে পৃথিবী ছাড়লেন কিংবদন্তি। সত্তরের দশকে বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনীত আইকনিক চলচ্চিত্র ‘শোলে’ এ বছরেই ৫০ বছর পূর্ণ করল। আর বছরের শেষেই সকলকে ছেড়ে চলে গেলেন কিংবদন্তি। তাঁর মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। এই বয়সেও অভিনেতা দাপটের সঙ্গে অভিনয় করছিলেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর সিংহ এবং আলিয়া ভাটের ‘রকি অউর রানি প্রেম কাহিনী’-তে শাবানা আজমির সঙ্গে ধর্মেন্দ্রর চুম্বন দৃশ্য আজও ভোলার নয়। এমনকী এই বয়সেও অভিনেতার শরীরচর্চার নানা ভিডিও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। প্রায় ছয় দশকের এক অতুলনীয় উত্তরাধিকার রেখে গিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডের হি-ম্যান তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং হেমা মালিনী এবং তাদের ছয় সন্তান, সানি দেওল, ববি দেওল, এশা দেওল এবং অহনা দেওল, অজিতা এবং বিজেতাকে রেখে গিয়েছেন। পর্দায় তার শেষ অভিনয় ‘ইক্কিস’ আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে পরিচিত, ধর্মেন্দ্র ১৯৬০ সালের চলচ্চিত্র ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁকে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়। ছয় দশকের কর্মজীবনে তিনি ‘ইয়াদোন কি বারাত’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘নৌকার বিবি কা’, ‘ফুল অরব’, ‘ফুল অরব’, ‘এর মতো পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে অভিনয় করেছেন। পঞ্জাবের লুধিয়ানার একটি গ্রামে ধর্মেন্দ্র, কৃষ্ণ দেওল নামে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। পরে তিনি অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়েন, যাকে তিনি বিয়ে করেন।

৮৯ বছর বয়সেও, ধর্মেন্দ্র সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, প্রায়শই স্বাস্থ্যকর জীবনযাপন এবং জৈব জীবনযাত্রার প্রচারমূলক ভিডিও শেয়ার করতেন। তার অনেক ইনস্টাগ্রাম পোস্টে তাকে ট্র্যাক্টর চালানো, তার খামারের যত্ন নেওয়া এবং তার ভক্তদের সহজ জীবনযাপনের পাঠ এবং কৃষিকাজের টিপস দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তাঁর মৃত্যুর পর পরেই ভাইরাল হচ্ছে অভিনেতার শেষ ইনস্টাগ্রাম পোস্ট। যা তিনি মৃত্যুর কয়েকদিন আগে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সংক্ষিপ্ত ক্লিপ দেখা গিয়েছিল, প্রবীণ অভিনেতা একটি গল্ফ কার্টে বসে আছেন, তার কর্মীদের দ্বারা বেষ্টিত, ক্যামেরায় মৃদু হাসছিলেন যখন তিনি তার বৈশিষ্ট্যযুক্ত উষ্ণতার সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “আমার ভাই বোনেরা দশেরার শুভকামনা। ভগবান সকলকে দীর্ঘজীবী করুন। লম্বা আয়ু দিক, খুশি দিক, জীবনে আরও উন্নতি হোক।” অভিনেতার মৃত্যুর পর ভিডিওটি ভাইরাল হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিলাসবহুল বাড়ি কিনলেন ‘গোপি বহু’, বাঙালি রীতিতে হল গৃহপ্রবেশ

বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ