মার্চেই মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’, প্রকাশ্যে ছবির নাম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে সব জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর ২’-এর প্রচার। মঙ্গলবার সকালে অভিনেতা রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই স্পাই থ্রিলার সিক্যুয়েলের প্রথম লুক পোস্টার। একই সঙ্গে প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল শিরোনাম- ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই রণবীর জানিয়ে দেন।ওই দিন দুপুরে মুক্তি পেতে চলেছে ছবির টিজার।

ইনস্টাগ্রামে রণবীর ‘ধুরন্ধর ২’-এর পোস্টার শেয়ার করেন ছয়টি ভাষায়-ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম। পোস্টারে দেখা যাচ্ছে, তাঁর চরিত্র হামজা বৃষ্টিতে ভিজে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দু’হাত শক্ত করে মুঠো করা। পেছনে লাল আলোয় আচ্ছন্ন একটি রহস্যময় ব্যাকগ্রাউন্ড, যার মাঝখানে স্পষ্টভাবে ভেসে উঠেছে ছবির শিরোনাম। গোটা লুকেই ধরা পড়েছে প্রতিশোধের আগুন আর আগ্রাসী মনোভাব। পোস্টারের ক্যাপশনে রণবীর লেখেন, “আব বিগড়নে কা ওয়াক্ত আ গয়া হ্যায়”, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সিক্যুয়েলে হামজা চরিত্রটি আরও ভয়ংকর রুপে ফিরেছে। গল্প অনুযায়ী, সে এবার বালোচ গ্যাং ও আইএসআই-এর বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।

এদিন রণবীর ছবির মুক্তির দিনক্ষণও নিশ্চিত করেন। তাঁর ঘোষণামতো, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার মুক্তি পাবে দুপুর ১২টা ১২ মিনিটে। ছবিটি আগামী ১৯ মার্চ ২০২৬-এ বিশ্বজডে প্রেক্ষাগহে মুক্তি  পাবে-হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায়। কাস্ট ট্যাগ করার সময় রণবীর অক্ষয় খান্নার নাম উল্লেখ করায় নতুন করে জোরালো হয়েছে গুঞ্জন। প্রথম ‘ধুরন্ধর’-এ খলনায়ক রহমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়, যাঁর মৃত্যু হয়েছিল ক্লাইম্যাক্সে। সিক্যুয়েলে তাঁকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখা যেতে পারে বলেই মনে করছেন অনেকে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একটি হাই-ভোল্টেজ স্পাই থ্রিলার, যা মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। রণবীর সিং সেখানে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেন, যিনি করাচির আন্ডারওয়ার্ল্ডে ঢুকে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ভেঙে দেন। ছবিতে আরও ছিলেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন ও অর্জুন রামপাল-এই তারকারা সবাই সিক্যুয়েলেও ফিরছেন। প্রথম ছবি বিশ্বজুড়ে ১৩০০ কোটির বেশি ব্যবসা করে বলিউডের ইতিহাসে অন্যতম বড় হিটে পরিণত হয়েছিল।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে