‘ধুরন্ধর’-এর লঞ্চে ২,০০০ ভক্তকে আমন্ত্রণ জানালেন রণবীর সিংহ

ধুরন্ধরের ট্রেলারটি মুম্বইয়ের সর্বশেষ আইকনিক ভেন্যু, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) লঞ্চ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রণবীর সিংহের বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর’। যেটি এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। ইতিমধ্যেই ছবির টিজারটি ভক্তদের কাছে ভাল সাড়া পেয়েছে। ছবিতে সম্পূর্ণ অ্যাকশন অবতারে দেখা যাবে অভিনেতাকে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’-এর ট্রেলার।যার জন্যে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। যদিও ছবিতে রণবীর ছাড়াও সঞ্জয় দত্ত অভিনয় করছেন। আর রণবীর জুটি বেঁধেছেন তাঁর থেকে ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে। তা নিয়েও নেটপাড়ায় যথারীতি চর্চা চলেছে। জানা গিয়েছে, রণবীর সিংহের ধুরন্ধর ছবিটির ট্রেলার লঞ্চ হবে মুম্বইতে। আর শোনা যাচ্ছে, অনুষ্ঠানে রণবীরের প্রায় ২০০০ ভক্তকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, “ধুরন্ধরের ট্রেলারটি মুম্বইয়ের সর্বশেষ আইকনিক ভেন্যু, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) লঞ্চ করা হবে। রণবীর সিংহ, পরিচালক আদিত্য ধর, জিও স্টুডিওর প্রযোজক জ্যোতি দেশপান্ডে এবং বি৬২ স্টুডিওর লোকেশ ধর লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। তবে সঞ্জয় দত্ত এবং অক্ষয় খান্না এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয়। এছাড়াও রণবীর সিংহের প্রায় ২০০০ ভক্তও অনুষ্ঠানে যোগ দেবেন। তার বেশ কয়েকটি ফ্যান ক্লাবকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যাশা অনুযায়ী, আমন্ত্রণ পেয়ে তাদের ভক্তদের আনন্দের সীমা ছিল না। শুধু মুম্বই নয়, ভারতের অন্যান্য অঞ্চল থেকেও অনেকে ভ্রমণ করছেন। তবে সবশেষে একটাই কথা, রণবীর সিংহকে ছবিতে এমন এক অবতারে দেখা যাবে, যা আগে কখনও দেখা যায়নি তাঁকে।”

অভিনেতার জন্মদিনে মুক্তি পেয়েছিল ধুরন্ধরের টিজার। তাঁর ছবির টিজারটি সর্বসম্মত ভাবে প্রশংসিত হয়েছে, যার কারণে ধুরন্ধর অত্যন্ত প্রত্যাশিত। সূত্রটি প্রকাশ করেছে যে, অভিনেতা তার ভক্তদের ভালোবাসেন, তাই তিনি চান ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার লঞ্চে তারা উপস্থিত থাকুক। কারণ এটি তার জন্য একটি অত্যন্ত বিশেষ ছবি। ধুরন্ধর ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছিলেন। টিজারটি সকলকে মুগ্ধ করেছে, তাই ছবির ট্রেলার থেকে প্রত্যাশা বেশ বেশি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের