স্মৃতির বাবার হৃদরোগ কি হবু জামাইয়ের কারণে? পলাশের চ্যাট ভাইরাল হতেই উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা বন্ধ হয়ে গিয়েছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত পর্ব সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাসন মান্ধানা। সূত্র বলছে হৃদরোগের লক্ষণ আগেই নাকি ছিল, কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। অসুস্থ হওয়ার আগের দিন মেয়ের বিয়ের আনন্দে বাবাকে নাচতেও দেখা যায়।

বিয়ের কথা ছিল রবিবার। তার আগের দিন শনিবার সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠান ছিল। সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে স্মৃতি ও পলাশের নাচের বেশ কিছু ভিডিও ভাইরালও হয়। কিন্তু কেন এমন সমস্যা হল শ্রীনিবাসন পন্থের? চিকিৎসকরা বলছেন অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ নেওয়ার ফলেই এমনটা হয়েছে। তবে মানসিক চাপ কি শুধুমাত্র মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে সেই জন্য, নাকি আরও কোনও বিষয় রয়েছে? 

আসলে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে যেন হতে চলেছিল এক রূপকথার বিবাহ বাসর। কিন্তু বাবার অসুস্থতার পর পলাশের সঙ্গে বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন স্মৃতি। এখন প্রশ্ন হচ্ছে বিয়ে আদপে হবে তো? বিগত কয়েক বছর ধরেই স্মৃতি ও পলাশের প্রেমপর্ব চর্চায় রয়েছে। শোনা যাচ্ছে এক গোপন চ্যাট সামনে চলে আসাতেই ভেস্তে গিয়েছে বিয়ে।

সমাজ মাধ্যমে পলাশের একাধিক চ্যাট ভাইরাল হয়েছে। স্মৃতির বান্ধবী থানে নিবাসী মেরি ডি কোস্টা নামে এক মহিলার সঙ্গে ওই চ্যাট করেছিলেন পলাশ, এমনটাই জানা যাচ্ছে । আর তাতেই শুরু হয়েছে হইচই। থানের বাসিন্দা মেরি একজন কোরিওগ্রাফার। শোনা যাচ্ছে তাঁকেই নাকি আকারে ইঙ্গিতে নানারকম প্রস্তাব দিচ্ছিলেন পলাশ। এমনকি একথাও জানিয়েছিলেন স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাটা তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তিন-চার মাসে মাত্র ১ বার দেখা হয় দুজনের। স্মৃতিকে ভালবাসেন কিনা তা জিজ্ঞাসা করেছিলেন ডিকোস্টা, সেই প্রশ্নের উত্তরও সুকৌশলে এড়িয়ে গিয়েছেন পলাশ।  

বিস্ফোরক চ্যাট প্রকাশে আসতেই শুরু হয়েছে আলোড়ন। তার মধ্যে জল্পনার মাত্রা বৃদ্ধি করেছে মুচ্ছল পরিবারের বিবাহ বাসর থেকে চলে যাওয়ার ঘটনা। স্মৃতির সতীর্থরা সকলেই সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় ছবি মুছে ফেলেছেন। অনেকেই বলছেন পলাশ যদি বিশ্বাসঘাতকতা করে থাকেন, তাহলে সেই মানসিক চাপ নিতে পারেননি স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাসন মান্ধানা। তার থেকেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সঙ্গে বলিউড সুরকারের আদৌ কি বিয়ে হবে, নাকি অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে বিচ্ছেদেই একরকম সিলমোহর দিয়েছেন স্মৃতি? উত্তর দেবে সময়। 

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ