জানেন কী, ‘Jab We Met’-এ শাহিদের নায়িকা হওয়ার কথা ছিল ভূমিকার, শেষে ছবি থেকে বাদ পড়েন

'তেরে নাম'-এর সাফল্যের পরেও তাঁকে 'জব উই মেট' এবং' মুন্না ভাই এমবিবিএস'-সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী ভূমিকা চাওলা। ‘তেরে নাম’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধে রাতারাতি খ্যাতি অর্জন করেন তিনি। তবে হাতে গুনে মাত্র কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করছেন ভূমিকা। তেমনভাবে বলিউডে তিনি সফল নন। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে অভিনয় করেছেন ভূমিকা। সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মাধ্যমে আবারও লাইমলাইটে এসেছেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘তেরে নাম’-এর সাফল্য পাওয়া সত্ত্বেও তিনি কেন চলচ্চিত্র থেকে হারিয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, ‘তেরে নাম’-এর সাফল্যের পরেও তাঁকে ‘জব উই মেট’ এবং’ মুন্না ভাই এমবিবিএস’-সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু, শেষ পর্যন্ত, কোন কারণবশত, ছবিগুলির দায়িত্ব যথাক্রমে করিনা কাপুর এবং বিদ্যা বালনের কাছে যায়। ২০০৩ সালে সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’ দিয়ে বলিউডে অভিষেক হয় ভূমিকার। যেটি ছিল তামিল চলচ্চিত্র সেতু (১৯৯৯) এর রিমেক।

ছবিটি ব্লকবাস্টার হিট হয়। আরজে সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনের সময় ভূমি বলেন, “আমি অনেক অফার পেয়েছি। তবে আমি যা করি তা নিয়ে সবসময় নির্বাচনী এবং পছন্দসই ছিলাম। এরপর একটা বড় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম, দুর্ভাগ্যবশত প্রযোজনা পাল্টে যায়, তারপর নায়ক বদল যায় এবং ছবির নামও বদলে যায়। এরপর নায়িকাও বদল হয়।” তিনি আরও বলেন, “যখন আমি জব উই মেট সাইন করেছিলাম তখনই আমার খারাপ লেগেছিল। আমি মুন্না ভাই এমবিবিএসে সই করেছিলাম কিন্তু তা হয়নি। কারো ভুলের কারণে আমাকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়।” 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে