জানেন কী, শুধু নয় অভিনয়-নৃত্য, অন্য একটি শিল্পেও সমান দক্ষ ওয়াহিদা

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তী অভিনেত্রী ওয়াহিদা রহমান (Waheeda Rehman)। বলিউডের স্বর্ণালী যুগের একজন স্বনামধন্য অভিনেত্রী। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও বটে। পঞ্চাশের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ওয়াহিদা রহমান। যার ঝুলিতে রয়েছেন একাধিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র। কিন্তু জানেন কী, এই অভিনেত্রী শুধু অভিনয় এবং নাচই জানেন না! তিনি একজন দক্ষ চিত্রশিল্পীও। বহু প্রতিভার অধিকারী এই অভিনেত্রী। সম্প্রতি, সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত, ওয়াহিদা রহমানের এই অজানা গুনের কথা শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামে।

সঙ্গে তিনি লিখলেন, “আমাদের আর্টক্লাসে আচমকাই উপস্থিত হলেন, সবচেয়ে সুন্দরী করুণাময় মহিলা ওয়াহিদা রহমান। তাঁকে দেখতে পাওয়ার সৌভাগ্য সত্যই অকল্পনীয়। তিনি সত্যিই আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা, তাঁকে দেখতে পেয়ে যেন জীবন ধন্য হয়ে গেল। তিনি আমাদের আর্ট ক্লাস নিলেন। ওয়াহিদা আন্টিকে দেখে আমার বাবা-মায়ের অনেক স্মৃতি ফিরে এল।” প্রিয়া দত্ত এই ইভেন্টের একটি ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, প্রিয়া প্রবীণ অভিনেত্রী এবং তাঁর অসাধারণ শিল্পকর্ম। ছবিতে, ওয়াহিদাকে একটি হলুদ সালোয়ার স্যুট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ওয়াহিদার এই প্রতিভার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, তাঁর অনেকে ভক্তরাই মন্তব্য করে লিখেছেন, অভিনেত্রীর এই অজানা প্রতিভার কথা জানা ছিল না।

 

 

View this post on Instagram

 

A post shared by Priya Dutt Roncon (@priyadutt)

প্রসঙ্গত, ওয়াহিদা রহমান সবসময়েই শিল্পচর্চা করতে ভালবাসেন। ছবি আঁকার পাশাপাশি তিনি ফটোগ্রাফিও করতে পারেন। তবে বিয়ের পরে তিনি ফটোগ্রাফি ছেড়ে দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি এটির প্রতি তাঁর আবেগকে পুনঃজাগরণ করেন। এবং তিনি ফটোগ্রাফি শেখারও সিদ্ধান্ত নেন। একবার তিনি ফটোগ্রাফি প্রসঙ্গে বলেছিলেন, “আমি খুব তাড়াতাড়ি ফটোগ্রাফি শুরু করেছিলাম কিন্তু আমাকে শেখানোর মতো কেউ ছিল না। সেই সময়, আমি একটি Rolleiflex ক্যামেরা কিনে ম্যানুয়াল সাহিত্য পরে ফটোগ্রাফি ক্লিক করতে শুরু করি। আমি যখন আউটডোর শ্যুট করতাম তখন এটি বহন করতাম।” তিনি জঙ্গল সাফারি করতে ভালোবাসতেন। ১৯৫৫ সালে তেলুগু চলচ্চিত্র রোজুলু মারায়ির মাধ্যমে তিনি অভিনয় ক্ষেত্রে পা রাখেন। এরপর তিনি পর্দায় একের পর এক সুপারহিট ছবি দিয়ে খুব সহজেই নিজেকে অভিনয় জগতে সু প্রতিষ্ঠিত অভিনেত্রী বানিয়ে ফেলেন। এমনকী ওয়াহিদা রহমান চলচ্চিত্র এবং শিল্পজগতে তাঁর অবদানের জন্য ২০১১ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমেরিকান কামিং-অফ-এজ ফিচার স্কেটার গার্লে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর