Ghoomer: ‘আমি কখনও কোচের কথা শুনিনি, স্পিনারকে পাত্তা দিইনি’: বীরেন্দ্র শেওয়াগ

সত্যই একেবারে অন্য মাত্রার। আমি কখনই একজন স্পিনারকে সম্মান করি না কিন্তু সাইয়ামি যেভাবে বল স্পিন করেছে তা বিস্ময়কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে ‘জেলার’, ‘গদর 2’, ‘ওএমজি 2’- এর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই মুক্তি পেল অভিনেতা অভিষেক বচ্চন এবং সাইয়ামি খেরি অভিনীত ‘ঘুমার’। চলচ্চিত্রটি এমন একটি মহিলা ক্রিকেটারের গল্প অবলম্বনে তৈরি, যে একটি দুর্ঘটনায় নিজের হাত হারায় কিন্তু ভারতীয় দলের হয়ে খেলার ক্ষুধা মরে না। এবার এক হাত দিয়েই কোচের সাহায্যে কীভাবে তিনি একজন সফল ক্রিকেটার হয়ে উঠবেন সেই প্রেক্ষাপটেই নির্মিত ‘ঘুমার।’

ছবিতে অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের একটি বিশেষ উপস্থিতি রয়েছে। ছবিটি ইতিমধ্যেই সমালোচক ও দর্শকদের দ্বারা ব্যপক প্রশংসিত হয়েছে। আর বাল্কির পরিচালনায় ঘুমার ১৮ আগস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে। ফিল্মটির রিভিউ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ এবং অমিতাভ বচ্চন। বিগ বি টুইটারে গিয়ে লিখেছেন, “অভিষেক, আমি একজন বাবা হিসেবে এটা বলতে পারি, আমরা দুজনেই ভ্রাতৃত্বের সদস্য। সবাই সফল।”

অন্যদিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে, শেওয়াগ কোচ হিসেবে অভিষেক বচ্চনের পারফরম্যান্সকে ব্যপক প্রশংসা করে লিখেছেন, “গতকাল আমি ঘুমার দেখেছি। আমার দারুণ লাগলো। এতদিন পর একটি ক্রিকেট ফিল্ম দেখে আমি আনন্দিত। এতে শুধু ক্রিকেটই নয়, আবেগও রয়েছে। আপনি একজন ক্রীড়াবিদদের সংগ্রামের কথা জানতে পারবেন, বিশেষ করে ইনজুরির পর ফিরে আসা, কতটা সংগ্রাম করতে হয়েছে তাঁকে তা দেখবেন। সত্যই একেবারে অন্য মাত্রার। আমি কখনই একজন স্পিনারকে সম্মান করি না কিন্তু সাইয়ামি যেভাবে বল স্পিন করেছে তা বিস্ময়কর। আমি কখনোই আমার কোচের কথা শুনিনি কিন্তু অভিষেক যেভাবে অভিনয় করেছেন, আমি নিজের কাছেই কথা শুনছি।” এর আগে, ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও টুইটারে ঘুমার সম্পর্কে পর্যালোচনা করে লিখেছেন, তাঁরও ভাল লেগেছে ছবিটি। আর বাল্কি, রাহুল সেনগুপ্ত এবং ঋষি ভিরমানি দ্বারা রচিত, ঘুমারে মুখ্য ভূমিকায় অঙ্গদ বেদীও অভিনয় করেছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে