প্রয়াত দিলীপ কুমারের ছোট বোন সাঈদা, ননদকে হারিয়ে শোকস্তব্ধ সায়রা বানু

গত ২৩ সেপ্টেম্বর মুম্বইতে মারা গিয়েছেন তিনি। সোমবার সাঈদার পরিবার তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডে শোকের লম্বা লাইন। দাদার মৃত্যুর দু বছরের মধ্যেই মারা গেলেন বোন। ২০২২ সালের ৭ জুলাই মারা যান কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। যার মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হয় বলিউডের একটি যুগের। বলিউডের আইকনিক অভিনেতার মৃত্যুর শোক আজও দগদগে হয়ে রয়েছে। স্বামীর একাধিক স্মৃতি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্ত্রী সায়রা বানু। বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন দিলীপ কুমার। তাই তাঁর কদর কখনই ভোলার নয়! স্বামীর মৃত্যুর পর এবার ননদকেও হারালেন সায়রা বানু। মারা গেলেন দিলীপ কুমারের ছোট বোন সাইদা ইকবাল খান। গত ২৩ সেপ্টেম্বর মুম্বইতে মারা গিয়েছেন তিনি। সোমবার সাঈদার পরিবার তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মেহবুব স্টুডিওতে সাঈদা খানের শোকসভা অনুষ্ঠিত হয়েছিল। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, সাঈদা দীর্ঘদিন ধরে বয়স্কজনিত অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকালে তিনি তাঁর মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে অর্থাৎ তাঁর বাংলোতেই মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর জানিয়ে পরিবারের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, “তিনি আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন। তিনি তাঁর অসীম সাহস, করুণা এবং অনন্য প্রেমময় ব্যক্তিত্বের জন্য সর্বদা আমাদের স্মরণে থাকবেন।” প্রয়াত অভিনেতা মেহবুব খানের ছেলে ইকবালকে বিয়ে করেছিলেন সাঈদা খান। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

তাঁর স্বামী, ইকবাল, ২০১৮ সালে মারা যান। তিনি তাঁর মেয়ে ইলহাম এবং ছেলে শাকিব কে রেখে গিয়েছেন, যারা তার যত্ন নিচ্ছিলেন। প্রসঙ্গত, দিলীপ কুমারের ছয় বোন ছিলেন—ফৌজিয়া খান, সাকিনা খান, তাজ খান, ফরিদা খান, সাঈদা খান এবং আখতার আসিফ। তারও পাঁচ ভাই ছিল- নাসির খান, আসলাম খান, এহসান খান, নূর মোহাম্মদ, আইয়ুব সারওয়ার।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল