তৃতীয়বার মা হতে চলেছেন ডিম্পি

আবারও মা হতে চলেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ডিম্পি গঙ্গোপাধ্যায়। তৃতীয়বার মা হতে চলেছেন ডিম্পি। শুভেচ্ছা জানিয়েছেন দেবীনা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও মা হতে চলেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ডিম্পি গঙ্গোপাধ্যায়। ডিম্পির এই খুশির খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেবীনা বন্দ্যোপাধ্যায়। দেবীনা নিজেও সন্তানসম্ভবা। আর তাই ডিম্পির এমন খুশির খবর তাকেও ভীষণরকম ছুঁয়ে গিয়েছে। তৃতীয়বার মা হতে চলেছেন ডিম্পি। এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ডিম্পি। আর সেই ছবিতে তাঁর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। নিজের দুই সন্তানের সঙ্গে সেই ছবিতে দেখা যাচ্ছে ডিম্পিকে। ছেলে আরিয়ান কোলে রয়েছে আর মেয়ে রিয়ানা চুমু খাচ্ছে তাঁর বেবিবাম্পে।

 

View this post on Instagram

 

A post shared by Dimpy (@dimpy_g)

ক্যাপশনে ডিম্পি লিখেছেন ” আমার কাছে এটাই জীবনের সবথেকে সেরা এবং ভালোবাসায় মোড়া মুহূর্ত। আমি আমার সন্তানদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি। এই সময়ের ভালোলাগা, খারাপ লাগা, খিদে পাওয়া, ঘুম পাওয়া, রেগে যাওয়া এই সবকিছুই তোমার জীবনে এক অন্যরকম অনুভুতি তৈরি করে যা বোঝানো যায় না। শুধু তাই নয় এই প্রতিটা অনুভূতি আমাকে প্রতিদিন একজন ভালো মানুষ হয়ে উঠতে আরও খানিক রসদ জোগায়। 

এর পাশাপাশি ডিম্পি আরও লিখেছেন ”ভাবতেই ভালো লাগছে এই ভালোবাসা খুব শিগগিরি তিন গুণ হবে।” তার সাথেই সমস্ত মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন ডিম্পি। দুবাইয়ের ব্যবসায়ি রোহিত রায়ের সঙ্গে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডিম্পি। ২০১৬ সালে তাঁদের কোল জুড়ে আসে মেয়ে রিয়ানা ও ২০২০ সালে আসে ছেলে আরিয়ান। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে