২৪ ঘণ্টা পেরিয়েও খোঁজ নেই উৎসবের, পরিচালকের স্ত্রীকে কী জানাল আনন্দপুর থানা?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউড নতুন উদ্বেগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউড নতুন উদ্বেগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক উৎসব মুখোপাধ্যায়। রাত পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি তাঁর। তাঁর ফোনের শেষ লোকেশন ছিল উল্টোডাঙায়। পরিচালকের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। ৩ এপ্রিল পুলিশ তদন্ত শুরু করেছে। তবে উৎসবের নিখোঁজ হওয়ার পর থেকেই পরিচালকের সঙ্গে সেনিকা চৌহান নামে এক মডেলের নাম জড়াচ্ছে। উঠে এসেছে এক পুরোনো অধ্যায়।

যদিও ওই মডেল অনেক আগেই মারা গিয়েছেন। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টলিপাড়ার একজন বলেছেন, সোনিকা চৌহান আর উত্‍সব মুখোপাধ্যায় ভাল বন্ধু ছিলেন। একজন ফ্যাশন ডিজাইনারের কালেকশনের একটা শুটিংয়ে একসঙ্গে ছবি তুলেছিলেন সোনিকা-উত্‍সব। কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই হঠাত্‍ সোনিকা চৌহানের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে সোনিকার মৃত্যুর পর উত্‍সবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর কিছু অশালীন পোস্টও দেখা গিয়েছে। যে কারণে উত্‍সব অতীতে সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছিলেন বলে চর্চায় আছে।’

যাই হোক, এই বিষয়ে এখন আর তেমন জল্পনা না থাকলেও এখন তাঁর নিখোঁজের খবরই শিরোনামে রয়েছে। শুক্রবার সকালে তদন্ত প্রক্রিয়া কতদূর এগলো তা নিয়ে আবারও আনন্দপুর থানায় গিয়েছিলেন পরিচালকের স্ত্রী। সেখানে থেকে মৌপিয়াকে জানানো হয়েছে যে, খোঁজ চলছে। এখনও কোনও ফোন পাননি তিনি। ব্যাঙ্কেও খোঁজ নিতে পারছেন না,  কারণ ‘গুড ফ্রাইডে’-র ছুটি রয়েছে। তাই সেখানে যেতে পারছেন না। গতকাল ব্যাঙ্ক থেকে ৪০ হাজার টাকা তোলার পর আর ফিরে আসেননি উৎসব। এখন চান তিনি তাড়াতাড়ি ফিরে আসুক। পরিচালকের স্ত্রী আরও জানিয়েছেন, উৎসবের সমাজমাধ্যমের পাতায় অনেক দিন ধরে উল্টোপাল্টা কাণ্ড হচ্ছিল। তাতে খুব বিরক্ত ছিলেন তিনি। যা তাঁর মনে প্রভাব ফেলেছিল। 

উৎসব পরিচালকের পাশাপাশি অনেক ছবির চিত্রনাট্যকারও ছিলেন। ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’- সহ বেশ কিছু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। এ ছাড়া ‘হাফ সিরিজ’, ‘ভালবাসার শহর: সর্ষে ইলিশ’ এবং ‘ভীতু’-সহ বেশ কিছু সিরিজ পরিচালনাও করেছেন তিনি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয় উৎসব ও মৌপ্রিয়ার। কিছুদিন আগেই পিতৃহারা হয়েছেন উৎসব মুখোপাধ্যায়।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা