গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, প্রাক্তন প্রেমিককে দেখতে তড়িঘড়ি তাঁর বাড়িতে ছুটে গেলেন দিশা

রবিবার (১৮ অক্টোবর) টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিকাণ্ডের ঘটনায় রীতিমতো নড়েচড়ে উঠেছে গোটা বলিউড। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন জ্যাকি শ্রফ-পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১৮ অক্টোবর) টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিকাণ্ডের ঘটনায় রীতিমতো নড়েচড়ে উঠেছে গোটা বলিউড। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন জ্যাকি শ্রফ-পুত্র। মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতার বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, মুখোশধারী তিন দুষ্কৃতী মোটরসাইকেলে চড়ে এসেছিল। ঘটনায় আহত হয়েছেন অভিনেতার গাড়ির চালক ও অটোরিক্সার চালক। সূত্রের খবর, ঘটনার পর সমাজমাধ্যমে একটি পোস্টে করে এই হামলার দায় স্বীকার করেছেন অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু, তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলেই জানা গিয়েছে। ঘটনায় টাইগার শ্রফও খানিকটা আহত হয়েছেন। কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকের পাশে থাকতে ছুটে আসেন দিশা পাটানি। গত বছর অভিনেত্রীর পটনার বাসভবনেও গুলি চালানো হয়েছিল।

এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে এসেছিলেন। পাপারিজ্জিদের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, দিশা তড়িঘড়ি করে টাইগারের বাড়িতে ঢুকছেন। তাঁকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছিল। কিন্তু তিনি গাড়ি থেকে নামার পর পাপারিজ্জিদের উপেক্ষা করেই অভিনেতার বাড়িতে ঢুকে যান। পাপারিজ্জিদের সঙ্গে কোনরকম কথা বলেননি। জানা যায়, বেশ কয়েক বছর প্রেম করেছেন টাইগার-দিশা। তাদের একসঙ্গে ডিনার ডেট, ইভেন্টে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে বিদেশের মাটিতে ছুটিও কাটিয়েছেন। জানা যায়, চলচ্চিত্রে কাজ করার সময় থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও তাঁরা প্রকাশ্যে কখনও নিজেদের সম্পর্ক নিশ্চিত করেননি। ২০২৮ সালের অ্যাকশন ফিল্ম ‘বাঘি’, ‘বেফিকরা’ মিউজিক্যাল চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু ২০২২ সালে জানা যায় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা মাত্র ৬ মাস সম্পর্কে ছিলেন। যদিও এখনও তাঁরা বন্ধুত্ব বজায় রেখেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

জানা যায়, গতকাল জুহুর পুষ্পা পার্কের একটি ক্লাবে ফুটবল খেলে ফেরার পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তখন অভিনেতা প্রায় বাড়ির কাছেই চলে এসেছিলেন। গাড়ির চালক আহত হওয়ার পর অভিনেতা নিজেই গাড়ি চালানো শুরু করেন। টাইগারের চালকের বা হাতে গুলি লেগেছে এবং তার অস্ত্রোপচার হতে পারে। অভিনেতার শরীরে সামান্য আঘাত লেগেছে, তাকে পরীক্ষা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পরেই ফরেনসিক দল ঘটনাস্থল পৌঁছন। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। পরে, এই ঘটনায় সান্তাক্রুজ থেকে একজনকে আটক করা হয়। গুলি চালানোর পরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই অভিযুক্ত সদস্য অনিল পণ্ডিত ও হরমন সান্ধু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমরা ওঁকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।’

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া