যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন আচমকাই ছড়িয়ে পড়ল ভয়াবহ আগুন।  মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে  যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। কিন্তু শেষরক্ষা করা যায়নি।  কানাডার সামরিক ঘাঁটিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার সেনাকর্মীর। দুর্ঘটনায় গুরুতর আহত ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটজনক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কানাডার সামরিক মহলে। 

জানা গিয়েছে,  কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইটে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এই দুর্ঘটনা ঘটে। সামরিক ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেই সময় সেখানে চলছিল সেনাবাহিনীর প্রশিক্ষণ। আচমকা প্রবল হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আগুন ছড়িয়ে পড়ে সেনাদের প্রশাসনিক এলাকাতেও। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনার খবর জানিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগুনের তীব্রতা বেড়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাতেই একাধিক সেনা নিহত ও আহত হন। 

আরও পড়ুন: অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

কানাডার প্রতিরক্ষা দফতর মৃত চার সেনাকর্মীর পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং এবং প্রাইভেট হেডেন লাইকেমার। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কানাডার সেনাবাহিনী। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক জরুরি পরিষেবার কর্মীরাও হাত লাগান। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে তেল ও গ্যাসের পরিকাঠামোর কোনও যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন সামরিক আধিকারিকরা। ঘটনার পর শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিহত সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দিয়েছেন তিনি। 

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, প্রাক্তন প্রেমিককে দেখতে তড়িঘড়ি তাঁর বাড়িতে ছুটে গেলেন দিশা

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া