সরকারি চাকরি পাওয়ার লোভে ২৫ লক্ষ টাকা খোয়ালেন দিশা পাটানির বাবা

সম্প্রতি তিনি জালিয়াতির শিকার হয়েছেন, পাঁচজনের একটি প্রতারকের দল অভিনেত্রীর বাবাকে চাকরির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে পালিয়েছে, বিষয়টি অনেক পরে বুঝতে পেরে বিপাকে পড়ে যান অভিনেত্রীর বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি চাকরি পাওয়ার লোভে প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা। খোয়ালেন ২৫ লক্ষ টাকা। কিন্তু কিভাবে প্রতারকের পাল্লায় পড়লেন তিনি? সম্প্রতি খবরে এসেছে,  উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করা হয় দিশা পাটানির বাবা জগদীশ সিংকে। দিশা পাটানির বাবা, একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং বেরেলির বাসিন্দা। একজন প্রাক্তন অফিসার হওয়া সত্ত্বেও লোভ সামলাতে পারলেন না তিনি। তাই যেমন কর্ম, তেমনি ফল। সম্প্রতি অভিনেত্রীর বাবার কাছ থেকে পাঁচজনের একটি প্রতারকের দল চাকরির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়, বিষয়টি অনেক পরে বুঝতে পেরে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে অভিনেত্রীর বাবার। 

তথ্য অনুসারে, দিশা পাটানির বাবাকে প্রথমে একটি ফোন দেওয়া হয়। যেখানে প্রতারক নিজেকে উত্তরপ্রদেশ সরকারের একজন উচ্চপদস্থ অফিসার বলে দাবি করেন। এবং তিনি ফোনে জানান, ২৫ লাখ টাকা দিলে তিনি ইউপি রাজ্য সরকারের কর্পোরেশন সংস্থার চেয়ারম্যান পদের চাকরি পেতে পারেন। এরপর লোভ সামলাতে না পেরে জগদীশ পাটানি প্রথমে তাদের দেওয়া একটি জাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা পাঠিয়ে দেন। এরপর ৫ লক্ষ টাকা নগদও দেন প্রতারকদের। কিন্তু টাকা দেওয়ার পরে তিনি কোনও ফল পাওয়া যায়নি। কোনও কাজের জায়গা থেকেও তাঁকে ফোন করা হয়নি। এরপরেই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরে তিনি বেরেলি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন। এখন স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে দিশা এবং তাঁর পরিবারের সদস্যরা এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি। এই বিষয়ে কোতোয়ালি থানার ইনচার্জ ডি কে শর্মা জানিয়েছেন, “শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, জুনা আখড়ার আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ভয় দেখানো এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, দিশার সর্বশেষ চলচ্চিত্র, কাঙ্গুভা, গতকাল ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি সমালোচকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দিশাকে পরবর্তীতে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, শ্রেয়াস তালপাড়ে, রবিনা ট্যান্ডন এবং অন্যদের সহ-অভিনেতাদের সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গলে দেখা যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের