ভারী বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ, নিজের রাজ্যের ভয়াবহ রূপ দেখে চোখে জল প্রীতির

দিয়া মির্জা, উদ্বেগের প্রকাশ করে লিখেছেন, “শুধু বৃষ্টিই এই ধ্বংসের একমাত্র কারণ নয়, গাছের ক্ষতি, পাহাড় ধ্বংস হচ্ছে।”

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ এবং তার পারিপার্শ্বিক অঞ্চল। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম এতটা বিপর্যয়ের মুখে হিমাচল প্রদেশ। নিজের রাজ্যের এমন অবস্থায় রীতিমতো ভারাক্রান্ত অভিনেত্রী প্রীতি জিনতা। ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী। আজ একটি ইনস্টাগ্রাম পোস্ট এবং সিমলায় ধ্বংসের ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উদ্বেগ শেয়ার করেছেন।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার সমগ্র রাজ্যকে “প্রাকৃতিক দুর্যোগ-আক্রান্ত এলাকা” হিসাবে ঘোষণা করেছেন। কারণ ভারী বৃষ্টিপাত, ভূমিধসের ফলে সরকারী ও ব্যক্তিগত সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে এবং হাজার হাজার আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে। অভিনেত্রী ভিডিও পোস্ট করে লিখেছেন, “হিমাচল প্রদেশের সাম্প্রতিক ভিজ্যুয়ালগুলি দেখার পরে আমি একেবারে বিধ্বস্ত। অবিরাম বর্ষণে মানুষের জীবনহানি এবং জনসাধারণের বাড়িঘর ধ্বংস হওয়া দেখে আমি হৃদয়বিদারক। আমার সবার জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের রক্ষা করুন।”

অভিনেত্রীর পোস্টটিতে অভিষেক বচ্চন প্রতিক্রিয়া জানিয়েছেন। দিয়া মির্জা, উদ্বেগের প্রকাশ করে লিখেছেন, “শুধু বৃষ্টিই এই ধ্বংসের একমাত্র কারণ নয়, গাছের ক্ষতি, পাহাড় ধ্বংস হচ্ছে।” সরকারের তরফ থেকে একটি বিবৃতি জারি করে লেখা হয়েছে, ‘হিমাচল প্রদেশ চলমান বর্ষার জন্য বিশাল ক্ষয়ক্ষতি দেখেছে। অবিরাম বৃষ্টির ফলে সমগ্র রাজ্য বন্যা, ভূমিধসে ধ্বংস হয়ে গিয়েছে। হাজার হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল ও কৃষি জমির অভূতপূর্ব ক্ষতি হয়েছে। আটকে পড়া হাজার হাজার পর্যটক এবং স্থানীয় লোকদের ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী, এনডিআরএফের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি জেলা মারাত্মক ক্ষতি হয়েছে। কয়েক ডজন সেতু ভেসে গিয়েছে। ফলে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।” কাজের দিক থেকে, প্রীতিকে শেষ দেখা গিয়েছিল ‘ভাইয়াজি সুপারহিট’-এ।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা