জানেন কী, কেদারনাথের বিধ্বস্ত কপ্টারের যাত্রী হওয়ার কথা ছিল ‘তালি’ অভিনেত্রীরও, তারপর………

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঠিক দু'দিন পরেই কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে পাইলট-সহ সাতজনের। তাঁদের মধ্যে থাকতে পারতেন অভিনেত্রী শীতল কালেও

Share:

নিজস্ব প্রতিনিধি: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঠিক দু’দিন পরেই কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে পাইলট-সহ সাতজনের। তাঁদের মধ্যে থাকতে পারতেন অভিনেত্রী শীতল কালেও। যিনি সুস্মিতা সেনের ‘তালি’ তে তাঁর ভূমিকার জন্যে সর্বাধিক পরিচিত। যেখানে তিনি নার্গিসের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু তাঁর আয়ু শেষ হয়ে যেতে পারত ১৪ জুন। বৃহস্পতিবার (১৯ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অভিনেত্রী বিষয় টি নিজেই খোলাসা করলেন। জানালেন, গত ১৪ জুন কেদারনাথে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল, তাতে ৭ জন নিহতের মধ্যে তারও থাকার কথা ছিল। সেদিন ওই হেলিকপ্টারটি অভিনেত্রী তাঁর পরিবারকে নিয়ে ভ্রমণের জন্যে বুক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁর মা অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে তাঁদের পরিকল্পনা বাতিল করতে হয়। সেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে যায়। সুতরাং যদি তিনি ওই হেলিকপ্টারে সেদিন ভ্রমণ করতেন, তাহলে পরিবারকে নিয়ে তাঁরও মৃত্যু অনিবার্য ছিল।

জানা যায়, খারাপ আবহাওয়ার কারণে দ্রুত মাটিতে হেলিকপ্টারটি অবতরণ করতে চেয়েছিলেন পাইলট। তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এবং সাতজন মারা যান। ঘটনাটি ঘটেছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ঠিক দুদিন পরে। যেখানে ২৪১ জন মারা গিয়েছেন। এদিন কেদারনাথ কপ্টার দুর্ঘটনায় নিহত দের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শীতল বলেন, “কেদার নাথে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। প্রিয়জনদের হারিয়ে যাওয়া সকল পরিবারের কাছেই হৃদয়বিদারক। তাঁদের প্রতি আমার সমবেদনা। আরও মর্মান্তিক বিষয় হল, একই দিনে আমার এবং আমার পরিবারের একই হেলিকপ্টারে থাকার কথা ছিল। টিকিট বুক করা হয়েছিল, সবকিছু পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মাত্র একদিন আগে, আমার মায়ের হঠাৎ স্বাস্থ্যগত সমস্যার কারণে আমাদের ভ্রমণ বাতিল করতে হয়। সেই সময়, আমি হতাশ হয়েছিলাম। এখন, আমি বিশ্বাস করি, ঈশ্বর আছেন, এটি ঐশ্বরিক হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয়। ভাগ্যের সেই মোড় আমাদের জীবন বাঁচিয়েছে। জীবন ভঙ্গুর এবং বেঁচে থাকাই সবচেয়ে বড় আশীর্বাদ।”

১৪ জুন কেদারনাথে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ নিহতদের মধ্যে ছিল, দুই বছরের একটি শিশুও। খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথের গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণে যাওয়ার সময় গৌরীকুণ্ড এবং ত্রিযুগিনারায়ণের মাঝামাঝি গৌরী মাই খার্কের জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে যায়। ভোর ৫:৩০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এদিকে শীতল তালি ছাড়াও জয় ছাঠি মা এবং মির্জাপুরের মতো শোতেও অংশ নিয়েছিলেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক