পাঁচ বছর পর ভাঙছে বিয়ে? নীরবতা ভেঙে যা বললেন নেহা কক্কর…

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের বিয়ে ভাঙার জল্পনা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গায়িকার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরের তোলপাড় শুরু হয়েছে। নেহা ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা করেছেন যে তিনি সম্পর্ক এবং কাজ থেকে বিরতি নিচ্ছেন। তার পরেই জল্পনা শুরু হয়েছে যে তিনি বিবাহবিচ্ছেদ করতে চলেছেন। তার বিবাহিত জীবন নিয়ে চর্চা শুরু হওয়ার আগেই, তিনি বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন।

নেহা কক্কর রোহনপ্রীত সিংয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ। বিবাহবিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়া জানিয়েছেন নেহা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “দয়া করে আমার নির্দোষ স্বামী এবং আমার সুন্দর পরিবারকে এই সমস্ত থেকে দূরে রাখুন। তাঁরা আমার পরিচিত সবচেয়ে সৎ মানুষ, এবং তাদের সমর্থনের কারণেই আমি আজ এই জায়গায়।” তাঁর পোস্ট নিয়ে স্বামী বা পরিবারকে টেনে না আনার আহ্বান জানিয়েছেন গায়িকা। তিনি আরও বলেন, “আমি অন্য কিছু মানুষ এবং সিস্টেমের উপর রাগ করছি। আশা করি  আপনারা বুঝতে  পারছেন আমি কার কথা বলছি। আমার স্বামী এবং পরিবারকে এতে জড়াবেন না। হ্যাঁ, আমি একমত যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় তোমার এত আবেগপ্রবণ হওয়া উচিত নয়, কারণ মিডিয়া জানে কীভাবে তিল থেকে  তাল তৈরি করতে হয়।  এখন থেকে, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মোটেও কথা বলব না।” 

 neha

 নেহা আরও লেখেন, “হৃদয়হীন, আবেগপ্রবণ নেহা এই পৃথিবীর জন্য একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছে। দুঃখিত এবং আমার নেহার্টসদের ধন্যবাদ। চিন্তা করো না, আমি খুব শীঘ্রই আবার ফিরে আসব। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা।”

 কেন এমন পোস্ট নেহার? 

পোস্টগুলো ডিলিট করার আগে  নেহা দুটি পৃথক পোস্টে তার বিরতি নেওয়ার  কথা ঘোষণা করেছিলেন। একটিতে তিনি লিখেছেন, “আমি দায়িত্ব, সম্পর্ক, কাজ, এমনকি জীবনযাপন নিয়েও ভাবছি। সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি জানি না আমি ফিরে আসব কি না। ধন্যবাদ।”

আরও পড়ুন: প্রেম দিবসে থাইল্যান্ড ঘুরতে চান? সুযোগ দিচ্ছে IRCTC, খরচ হবে…..

অন্য একটি পোস্টে, তিনি মিডিয়া এবং  সমাজমাধ্যমের  কাছে গোপনীয়তা বজায় অনুরোধ করেছিলেন। তিনি পাপারাজ্জিদের বলেছিলেন, “আমি নিশ্চিত যে আপনি আমাকে মোটেও ধারণ করবেন না। আমি আশা করি আপনি আমার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন। আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনও ক্যামেরার দরকার নেই, দয়া করে  অন্তত আমার জন্য এটি করুন।”

প্রঙ্গত, ব্যক্তিগত জীবনে, নেহা কক্কর ২০২০ সালের অক্টোবরে তাঁর থেকে বয়সে ছোট গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন।   দম্পতি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নেন। তবে নেহা তাঁর  সর্বশেষ পোস্টের মাধ্যমে  বিবাহবিচ্ছেদের গুজবের আগুনে জল ঢেলেছেন এবং  তাঁর  স্বামী এবং পরিবারকে এই বিষয়ে প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। 

 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!