চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেম দিবসে থাইল্যান্ড ঘুরতে চান? সুযোগ দিচ্ছে IRCTC, খরচ হবে…..

নিজস্ব প্রতিনিধি: সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর এই আবহেই পর্যটকদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC)। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন-এর লখনউ অফিস এবার চালু করেছে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ। যার নাম “ভ্যালেন্টাইন্স স্পেশাল ফুকেট-ক্রাবি (থাইল্যান্ড)”। এই যাত্রা শুরু হবে লখনউ থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। 

এই প্যাকেজের আওতায় পর্যটকদের থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট ও ক্রাবিতে মোট ছয় দিন ঘোরানো হবে। সফরে থাকছে এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইট, ফোর স্টার হোটেলে থাকার ব্যবস্থা এবং ভ্রমণের পুরো সময় জুড়ে খাবার ব্যবস্থা। প্যাকেজে রয়েছে ৫ টি ব্রেকফাস্ট, ৬ টি লাঞ্চ ও ৬ টি ডিনার। পাশাপাশি থাকছে ট্রাভেল ইন্সুরেন্স ও অভিজ্ঞ ট্যুর গাইডের সুবিধা। দর্শনীয় স্থান হিসেবে এই সফরে ফি ফি আইল্যান্ড ট্যুর (বিগ বোটে), ক্রাবির ফেম্যাস ফোর আইল্যান্ড ট্যুর (স্পিড বোটে), টাইগার কেভ টেম্পল, রাইলে বিচ, নাইট মার্কেট এবং শহর ঘোরার সুযোগ।

আরও পড়ুন: স্বাস্থ্যের অবনতি, পেটের সমস্যা বাড়বে, আজ বাইরের খাবার এড়িয়ে চলুন…

ভাড়ার দিক থেকে পার হেড প্যাকেজের মূল্য ১ লক্ষ ২ হাজার ৫০০ টাকা। একই ঘরে দুজন বা তিনজনের ক্ষেত্রে পার হেড খরচ ৮২ হাজার ৮০০ টাকা। বাবা-মা এর সঙ্গে শিশুদের জন্য বেড সহ প্যাকেজ মূল্য ৭৬ হাজার ২০০ টাকা এবং বেড ছাড়া ৬২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইআরসিটিসি উত্তর অঞ্চলের প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার সিনহা জানিয়েছেন, এই ট্যুর প্যাকেজের বুকিং করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে। বুকিং করা যাবে লখনউয়ের গোমতী নগরে অবস্থিত আইআরসিটিসি পর্যটন ভবনের অফিসে অথবা আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com অথবা (http://www.irctctourism.com)-এর মাধ্যমে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ