কমল হাসানকে ‘ভীষণ অহংকারী’ বললেন তাঁর প্রাক্তন স্ত্রী বাণী, কেন?

২৮ বছর ধরে, আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি সবসময় কাদা ছেটানো থেকে দূরে থাকি কারণ এটি একটি খুব ব্যক্তিগত ব্যাপার।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা কমল হাসান। দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নাম। একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র তিনি উপহার দিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রি কে। আদতে তিনি তামিল অভিনেতা হলেও বলিউডেও বেশ নাম-ডাক। তাঁর প্রাক্তন স্ত্রী সারিকা এবং মেয়ে শ্রুতি হাসান, তাঁরাও দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে পেশাগত দিকে কমল হাসান সফল হলেও তাঁর ব্যক্তিগত জীবন বিতর্কিত। দুবার বিবাহ করেও একটা বিয়ে তাঁর টেকে নি। কমল হাসানের প্রথমে ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বাণী গণপতিকে বিয়ে করেছিলেন। ১০ বছর একসঙ্গে থাকার পর, ১৯৮০ এর দশকের গোড়ার দিকে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের বিবাহবিচ্ছেদ অত্যন্ত তিক্ত ছিল, উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

এরপর ২০১৫ সালে, কমল হাসান দাবি করেছিলেন যে, প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ তাঁকে দেউলিয়া করে দিয়েছিল। কিন্তু এই কথাগুলি মানতে নারাজ বাণী। তিনি কমলকে কটাক্ষ করে অহংকারী এবং একজন আবেগী মানুষ বলেছিলেন। যদিও তাঁরা বিবাহবিচ্ছেদের কারনটি কখনই প্রকাশ্যে আনতে চান নি। কিন্তু কমল হাসানের কাছ থেকে ভরণপোষণ এবং বিবাহবিচ্ছেদের অভিযোগের পর মুখ খুলতে বাধ্য হন বাণী গণপতি। কারণ অভিনেতা দাবি করেন যে, স্ত্রীকে অতিরিক্ত ভরণ পোষনের জন্যে তিনি দেউলিয়া হয়ে যান। 

একটি সাংবাদিক সাক্ষাৎকারে, বাণী গণপতি কে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কেন কমল হাসানকে ছেড়ে দিয়েছেন। তাঁর কথায়, “২৮ বছর ধরে, আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি সবসময় কাদা ছেটানো থেকে দূরে থাকি কারণ এটি একটি খুব ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা দুজনেই এখন এগিয়ে গিয়েছি অনেকটাই।” তখনই বাণী কমল হাসানকে তিরস্কার করে বলেছেন যে, “বিশ্বের কোনও আদালত কাউকে দেউলিয়া করতে পারেনা? আমি যখন এটি পড়েছিলাম তখন আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি যখন বিয়ে থেকে বেরিয়ে এসেছি তখন তাঁর অহংকার অবশ্যই আঘাত পেয়েছিল। তিনি আর্থিক সংকট বলতে পারতেন এবং বিষয়টি পাস করতে পারতেন। কমল হাসানের সঙ্গে ১২ বছর ধরে বসবাস করে, আমি তাঁর ব্যক্তিত্ব খুব ভালভাবে বুঝতে পেরেছিলাম। তিনি হাসি দিয়ে সবার মন জয় করে নিতে পারেন।” কমল হাসান সিমি গারওয়েলের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, বানির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ‘খুব বেদনাদায়ক’ ছিল। কমল হাসান ২৪ বছর বয়সে বাণী গণপতিকে প্রথম বিয়ে করেছিলেন এবং ১০ বছর একসঙ্গে বসবাস করেছিলেন। তাঁদের বিচ্ছেদের পর সারিকা কে বিয়ে করেন কমল হাসান।সেই ঘরে তাঁর দুটি মেয়ে। তবে এখন তাঁরা আলাদা। কিন্তু কন্যা দের দায়িত্ব সমানভাবে পালন করেন অভিনেতা। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?