‘ভূষণ কুমারের সঙ্গে বিয়ের পর আমাকে অভিনয় ছাড়তে হয়েছিল’, অকপট দিব্যা খোসলা

এবার এই ছবির প্রচারে গিয়ে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনের নানা ব্যর্থতা নিয়ে মুখ খুললেন। তিনি প্রকাশ করলেন, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর অভিনয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী দিব্যা খোসলা, যাঁর আরও একটি পরিচয় হল, তিনি বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা টি সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী। প্রায় ১০ হাজার কোটি টাকার মালিক। একদা বলিউডের অসফল ছিলেন অভিনেত্রী। কিন্তু ভূষণ কুমারকে বিয়ের পর সরাসরি প্রচারের আলোয় এসেছেন তিনি। যদিও তিনি শুধু অভিনেত্রী নন, একজন পরিচালক এবং প্রযোজকও বটে। তবে বিয়ের পর প্রযোজনায় পা রেখেছেন তিনি। প্রায় ২০ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি। তবে অভিনয়ে খুব একটা সাবলীল না হলেও রূপ এবং বিলাসবহুল জীবনের কারণে তাঁকে নিয়ে সর্বদা চর্চা চলে।

যাই হোক, এই মূহুর্তে দিব্যা তাঁর আসন্ন ছবি “এক চতুর নার” সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করেছেন তিনি। যে কারণে তিনি মুম্বইয়ের বস্তিতেও আশ্রয় নিচ্ছেন। কারণ তিনি ছবিতে বস্তির মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে সেখানে গিয়েই থাকছেন অভিনেত্রী। জানা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্রের জন্য তিনি লখনউয়ের একটি বস্তিতে থাকতেন। যাতে বস্তিবাসীদের সংগ্রাম, জীবনধারা বুঝতে পারেন। পর্দায় তার গ্ল্যামারাস ইমেজের জন্য পরিচিত এই অভিনেত্রী এই প্রকাশের মাধ্যমে ভক্তদের অবাক করে দিয়েছেন। আসলে ছবির প্রচারের জন্যে কোনও কিছুই বাদ রাখেন না তারকারা। এবার এই ছবির প্রচারে গিয়ে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনের নানা ব্যর্থতা নিয়ে মুখ খুললেন। তিনি প্রকাশ করলেন, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর অভিনয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। তবে কীভাবে তিনি একজন পরিচালক হয়ে উঠলেন?

২০০৫ সালে টি-সিরিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারকে বিয়ে করেন দিব্যা। সম্প্রতি, ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে, দিব্যা জানিয়েছেন যে, “আমি শুরু থেকে সৃজনশীল। আমার বিয়ে হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি। কিন্তু আমার শ্বশুর বাড়ি আমার অভিনয়ের জন্য প্রস্তুত ছিল না। এরপর আমি সম্পাদনা এবং চিত্রগ্রহণে মনোনিবেশ করি, অবশেষে গায়ক সোনু নিগমের বাবা আগম নিগমের জন্যে প্রথম মিউজিক ভিডিও পরিচালনা করি, যা ব্যাপক হিট হয়। তখনও আমি পড়ছিলাম। সিনেমাটোগ্রাফি শিখেছি, সম্পাদনা শিখেছি। এ ভাবেই আমি অভিনয়ে আসি।’ কাজের ক্ষেত্রে, বর্তমানে দিব্যা তাঁর ‘ এক চতুর নার’ ছবি রিলিজের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। যা ১২ সেপ্টেম্বর বড় পর্দায় আসবে। উমেশ শুক্লা পরিচালিত ‘এক চতুর নার’-এ আরও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, সুশান্ত সিং, রজনীশ দুগ্গল, ছায়া কদম প্রমুখ।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ